দরিদ্র দেশগুলোকে উৎপাদন মূল্যে টিকা দেবে ফাইজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসকে রুখতে এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তবে যেসকল দেশে শুরু হয়েছে তার অধিকাংশই উন্নত দেশ। এই তালিকায় দরিদ্র দেশগুলো নেই। থাকার প্রশ্নও আসে না। তারা কবে নাগাদ টিকা পাবে সেটাও নিশ্চিত করে কেউ বলতে পারছে না।
এমন সময় শুক্রবার মার্কিন টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার (বায়োএনটেক) ঘোষণা দিয়েছে তারা দরিদ্র দেশগুলোকে ৪০ মিলিয়ন তথা ৪ কোটি করোনার টিকা দিবে। তবে সেগুলো বিনামূল্যে নয়, উৎপাদন মূল্যে। অর্থাৎ এই ৪ কোটি ডোজ থেকে তারা কোনো লাভ করবে না। কেবল উৎপাদন খরচটা নিবে।
ফেব্রুয়ারি মাসের মধ্যেই দরিদ্র দেশগুলো ফাইজারের টিকা পেতে শুরু করবে। আর এটা তারা দিবে কোভ্যাক্সের মাধ্যমে, যারা বিশ্বব্যাপী করোনাভাইরাসের টিকার সু-সম বন্টন নিয়ে কাজ করছে। তাদের তালিকায় বিশ্বের ৯২টি দেশ রয়েছে, যেগুলো নিম্ন আয় ও নিম্ন মধ্য আয়ের দেশ।
এ বিষয়ে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে ফাইজারের চেয়ারম্যান আলবার্ট ব্যুরলা বলেছেন, ‘দরিদ্র ও অনুন্নত দেশগুলোরও যথা সময়ে টিকা পাওয়া উচিত। আমরা কোভ্যাক্সের মাধ্যমে এসকল দেশগুলোতে টিকা পাঠাবো এবং সেটা অলাভজনকভাবে। আমরা এই কাজটি করার সুযোগ পেয়ে গর্বিত। দরিদ্র ও অনুন্নত দেশগুলোর স্বাস্থ্যকর্মীরা এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষগুলো যাতে করোনার টিকা পায় সে বিষয়টি মাথায় রেখেই এই সহায়তা করতে যাচ্ছি।’
উল্লেখ্য, এখন পর্যন্ত একমাত্র ফাইজার বায়োএনটেকের তৈরি টিকা জরুরিভিত্তিতে মানবদেহে প্রয়োগের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








