দলীয় কর্মীদের সাহসী হতে বললেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার বেসরকারিকরণের বিরুদ্ধে সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সমাবেশ ডেকেছিল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সেই সভায় বক্তৃতা দিতে গিয়ে দলীয় কর্মীদের সাহসী হতে বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জানিয়ে দিলেন, যদি দলের কর্মীরা সাহস দেখান, তবে তিনি দুঃসাহস দেখাবেন।
এ দিন মমতা বলেন, ‘আপনারা সাহসী হোন। আমি আপনাদের সঙ্গে দুঃসাহসী হব। আমি সাহসী লোকজনকে পছন্দ করি। আর যদি সাহস না দেখিয়ে ভয়ে গুটিয়ে যান, তাহলে আমাকে পাশে পাবেন না।’ রেল, কয়লা, বিএসএনএল, ব্যাঙ্ক-সহ বিভন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থায় নরেন্দ্র মোদি সরকার যা ইচ্ছে তাই করছে বলে অভিযোগ তৃণমূলের। সে কথা বলতেই মুখ্যমন্ত্রী এ দিন এনআরসি প্রসঙ্গ তোলেন। বলেন, বাংলায় আতঙ্কে মানুষের মৃত্যু হচ্ছে। কেউ ভয় পাবেন না। আমরা তো আছি নাকি। আমরা তো মরে যাইনি।
গত সপ্তাহে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, এনআরসি নিয়ে কোনও কথা হয়নি। কারণ, ওটা আসামের ব্যাপার। তারপর ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। তৃণমূল কর্মীরাই এনআরসি নিয়ে দলের অবস্থান সম্পর্কে সংশয়ে পড়ে যান। কিন্তু এ দিন মুখ্যমন্ত্রী বলেন, এনআরসি ইস্যুতে তিনি শেষ দেখে ছাড়বেন। নেতাজি ইনডোরের জনসভায় মমতা বলেন, ‘ভোটার লিস্টে নাম না উঠলে দলের কর্মীদের বলবেন। তারা না তুললে দিদিকে বলোতে বলবেন। ঘাড় ধরে তোলাব। নিজের জীবন নষ্ট করবেন না। বিহারের চিফ মিনিস্টার বলে দিয়েছে বিহার মে নেহি হোগা। সব কিছু অত সস্তা নয়।’ দিল্লির দিকে আঙুল তুলে মমতা বলেন, ‘সন্ত্রাসী উন্মত্ততার দানবীয় তাণ্ডব চলছে। লড়তে হবে ঐক্যবদ্ধ হয়ে।’
মমতা এ দিন কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে কর্মসূচিও ঠিক করে দিয়েছেন। ২৬ সেপ্টেম্বর কাশীপুর গানসেল ফ্যাক্টরি এবং ২৭ তারিখ ডালহৌসীতে কোল ইন্ডিয়ার সামনে অবস্থান করবে তৃণমূল। ১৮ অক্টোবর শিয়ালদহ থেকে ফেয়ারলি প্লেস পর্যন্ত মিছিল করবে শাসক দল। হাঁটবেন মুখ্যমন্ত্রী। সাংসদদের দায়িত্ব দিয়েছেন দিল্লিতে ধর্না আয়োজন করার। মুম্বই এবং চেন্নাইতেও ধর্না হবে বলে জানান তৃণমূল নেত্রী।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










