দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন শেষ
| উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:২২ এএম, ১৩ এপ্রিল ২০১৮ শুক্রবার
দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন সমাপ্তি সম্পর্কিত ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশন শেষ করা হয়।
গত রোববার বিকেল পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। ওইদিন অধিবেশনের শুরুতে স্পিকার বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাতে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের উন্নয়ন নীতি বিষয়ক কমিটি (সিডিপি) বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের অভিযাত্রায় যুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাতে আনীত প্রস্তাব সাধারণের ওপর আলোচনাকালে শেখ হাসিনাকে প্রশংসায় ভাসান মন্ত্রী-এমপিরা।
এর আগে আজ সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী ভাষণ দেন। এছাড়া বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ সমাপনী বক্তব্য দেন।
বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, যে অর্জন আমরা করেছি এই অর্জন ধরে রাখতে হবে এবং এগিয়ে নিতে হবে। এজন্য সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে। অনেক ঝুঁকি রয়ে গেছে, সেই ঝুঁকি উৎতরাতে হবে। এজন্য সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
গত ৮ এপ্রিল শুরু হওয়া ৫ কার্য দিবসের এ অধিবেশন ছিল দশম জাতীয় সংসদের অন্যতম সংক্ষিপ্ত অধিবেশন। এ অধিবেশনে ৫টি সরকারি বিল পাস হয়েছে। অধিবেশনের শেষ কার্য দিবসে জাতিসংঘ থেকে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরনের যোগ্যতা অর্জনের ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণকে ধন্যাবাদ প্রস্তাবের ওপর ১৪৭(১) বিধিতে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সবসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।
এছাড়া ২০তম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য ৬৩টি প্রশ্নের মধ্যে ১৩টির তিনি উত্তর দেন। আর মন্ত্রীদের জন্য ১ হাজার ১৬৪টি প্রশ্নের মধ্যে ৩৮৭টি উত্তর দেয়া হয়। এ অধিবেশনে ৭১ বিধিতে মোট ১৩০টি নোটিশের মধ্যে ৬টি গ্রহণ করা হয়। আর ৪টি নোটিশ আলোচিত হয়। ৭১ক বিধিতে (২মিনিটের আলোচনা) ৫৮টি নোটিশের ওপর আলোচনা করা হয়।
স্পিকার এই অধিবেশনে সরকার ও বিরোধীদল নির্বিশেষে সবাইকে কার্যকর ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান। তিনি সংসদ অধিবেশন পরিচালনায় সহযোগিতা করায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা, মন্ত্রী সভার সদস্যবৃন্দ, চিফ হুইপসহ হুইপগণ, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, সকল সংসদ সদস্য, ডেপুটি স্পিকার ও সভাপতিমন্ডলীর সদস্য, মিডিয়া কর্মীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সমাপনী ভাষণের পর স্পিকার দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











