ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৮:০২:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

দশ বছর ফ্রিজে লুকানো মায়ের লাশ, মেয়ে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৫ এএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাপানের চিবা শহরের একটি ফ্ল্যাটবাড়িতে ফ্রিজারের ভেতর এক মৃত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তার কন্যাকে গ্রেফতার করা হয়েছে।

আটক নারী, ৪৮ বছর বয়স্ক ইউমি ইওশিমো বলেছেন, দশ বছর আগে তার মা মারা গেলেও মায়ের মৃতদেহ তিনি লুকিয়ে রাখেন কারণ টোকিওতে যে ফ্ল্যাটে তারা মা মেয়ে একসাথে থাকতেন, তিনি সেই ফ্ল্যাট ছাড়তে চাননি।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করেছে।

পুলিশ জানিয়েছে, মৃত নারীর শরীরের কোন আঘাতের চিহ্ন নেই। কিন্তু ওই মহিলা কখন এবং কীভাবে মারা গেছেন, কর্তৃপক্ষ এখনও সেটা বের করতে পারেনি।

ইওশিমোর বাসাভাড়ার অর্থ বকেয়া থাকায় তাকে ওই ফ্ল্যাটবাড়ি ছাড়তে বাধ্য করা হয়।

এরপর ওই বাসা পরিষ্কার করার জন্য একজন পরিচ্ছন্নকর্মীকে সেখানে পাঠানো হয়। এই পরিচ্ছন্নকর্মীই ফ্রিজারের ভেতর ওই লাশ খুঁজে পেয়েছে বলে খবরে জানানো হয়।

পুলিশ জানিয়েছে ওই নারীর মৃতদেহ বেঁকিয়ে ফ্রিজারে ঢোকানো হয়েছিল।

টোকিওর কাছে চিবা শহরের এক হোটেল থেকে ইওশিমোকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে।