ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৯:১৪:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

দাদীর মিলাদে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১০:১০ পিএম, ৩১ মে ২০১৭ বুধবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদী সায়েরা খাতুনের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বাদ আছর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।

বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা সায়েরা খাতুনের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া মিলাদ ও দোয়া মাহফিলে ১৫ আগস্টে নৃশংস হত্যাকাণ্ডে নিহত বঙ্গবন্ধু ও অন্যান্যদের আত্মার শান্তি, শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।