ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ২৩:৪০:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

দাফনের আগে নড়ে ওঠা শিশুটি মারা গেছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৫৫ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

দাফনের আগে নড়ে ওঠা মীম নামের সেই নবজাতককে আর বাঁচানো গেল না। সোমবার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়েছে।  ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল অাজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।



জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণার পর মীমকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফনের জন্য নেয়া হয়। শেষ গোসলের জন্য গোসল ঘরে নিয়ে তার গায়ে পানি দিলে নড়ে-চড়ে চিৎকার দিয়ে উঠে শিশুটি। মৃত মেয়ে নবজাতক জীবিত হয়ে যাওয়ায় স্বজনরা দ্রুত অাজিমপুর শিশু মাতৃসদনে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়।



শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. অাব্দুল অাজিজ নবজাতকের চিকিৎসা দেন। তিনি জানান, ওই নবজাতকের ওজন প্রায় এক কেজি। তার হার্ট অত্যন্ত দুর্বল ছিল। তাকে করোনারি কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেয়া হয়েছিল।



আজিমপুর কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম বলেন, নবজাতকের মামা কনস্টেবল শরীফুল ইসলাম দাফনের জন্য সকালে অাজিমপুর কবরস্থানে অাসেন। কবরস্থানের নিবন্ধন বইয়ে নবজাতকের নাম লেখা হয়েছে মীম। তার মায়ের নাম শারমিন। বাড়ি ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুর গ্রামে। সকালে নবজাতকের লাশের গোসল করাচ্ছিলেন ইয়াসমিন নামে এক নারী। এসময় নবজাতক চিৎকার করে কান্না করলে, ওই নারী ছুটে এসে তার কাছে খবর দেয়। এরপর নবজাতকের মামা নবজাতকটিকে নিয়ে হাসপাতালে রওয়ানা দেন।