দাবানলে জ্বলছে পর্তুগালের বনাঞ্চল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
দাবানলে জ্বলছে পর্তুগালের পাহাড়ি এলাকা। আগুন দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন সহস্রাধিক দমকল কর্মী। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার কারণে দমকলকর্মীদের বেগ পেতে হচ্ছে। কাজ করতে গিয়ে আহত হয়েছেন সাতজন দমকলকর্মী। খবর বিবিসির।
ক্যাস্তেলো ব্রনকো অঞ্চলের পাহাড়ে অন্তত তিনটি দাবানল জ্বলছে। ওই এলাকায় একটি গ্রামের সব মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। কেউ আটকা পড়েছেন কিনা তা জানার জন্যে হেলিকপ্টারের সাহায্য তল্লাশি চালানো হচ্ছে।
শনিবার বিকেলে হঠাৎ করে জঙ্গলে আগুন লেগে যায়। এরপর ঝড়ো হাওয়াতে তা দ্রুত ছড়িয়ে পড়ে দাবানলে রূপ নেয়।
প্রবল হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা রীতিমত কঠিন হয়ে পড়ে দমকল কর্মীদের কাছে। চারটি বুলডোজারসহ শতাধিক দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। আগুন নেভানোর কাজে সাহায্যের হাত বাড়িয়েছে সেনাবাহিনী। হেলিকপ্টার এবং ছোট বিমানের সাহায্যে আকাশ থেকে পানি ছিটানো হচ্ছে। ভয়ঙ্কর এই দাবানলের কারণে গুরুত্বপূর্ণ অনেক রাস্তাতেই যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
রবিবার ক্যাস্ত্রেলো ব্রনকো অঞ্চলে গড় তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। দেশের মধ্য ও দক্ষিণের আরও ছয়টি অঞ্চলে তাপমাত্র বৃদ্ধির কারণে দাবানলের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া দপ্তর।
বিশেষ করে পর্তুগালের উষ্ণ আবহাওয়া, ঘন জঙ্গল এবং আটলান্টিক মহাসাগর থেকে উঠে আসা ঝড়ো বাতাসের কারণে প্রায়ই দাবানলের সৃষ্টি হয়। ২০১৭ সালে পর্তুগালে ভয়াবহ দাবানলের কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন।
-জেডসি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











