দাম বাড়তেই সয়াবিন তেলে সয়লাব বাজার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ১০ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
গত কয়েকদিন ধরে দোকানিদের একই কথা, বোতলজাত সয়াবিন তেল নেই। আর দু-এক জায়গায় পাওয়া গেলেও ছিল বেশি দাম। অথচ আজ বাজারে এসে দেখি ভিন্ন চিত্র। সব দোকানেই মিলছে তেল। এর অর্থ এতদিন মানুষকে জিম্মি করে যা করা হয়েছে, তা পুরোটাই সিন্ডিকেটের কারসাজি। কথাগুলো বলছিলেন কারওয়ান বাজারে নিত্যপণ্য কিনতে আসা মানসুরা হোসাইন।
হতাশা মেশানো কণ্ঠে বেসরকারি এই চাকরিজীবী বলেন, সংকটের অজুহাতে প্রায়ই নিত্যপণ্যের দাম বাড়ানো হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় আমাদের মতো সাধারণ মানুষের। বাধ্য হয়ে কিনতে হয় বেশি দামে। কিন্তু যারা দাম বাড়ান, তাদেরও বোঝা উচিত খরচ বাড়লেও আমাদের উপার্জন তো আর বাড়ে না। আসলে তারা মানুষকে মানুষই মনে করে না। বোঝে শুধু অন্যকে জিম্মি করে নিজেদের পকেট ভারি করতে।
একই সুর সিএনজিচালক আল-আমিনের মুখেও।
তিনি বলেন, গতকাল সকালে এসেও ফিরে গিয়েছি, ১ লিটারের সয়াবিন তেল নাই। অথচ আজ দেখছি সব দোকানেই তেল। এইটা কোনো কথা কন? যার যা ইচ্ছা করবে, কেউ কিচ্ছু বলবে না?
অভিযোগ এনে এই সিএনজিচালক আরও বলেন, যদি সংকটই থাকে তাহলে আজ কোথা থেকে তেল এলো? নাকি দাম বাড়ানোর জন্যই ব্যবসায়ীরা এমনটা করলো? সরকারের উচিত এর পেছনের কারণ খুঁজে বের করা।
এদিকে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বাজারে সয়লাব বোতলজাত সয়াবিন তেলে। তবে নতুন দরের তেল না আসায় এখনও আগের দামেই তেল কিনতে পারছেন ক্রেতারা।
এ বিষয়ে একাধিক বিক্রেতার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা বলেন, দাম বৃদ্ধির ঘোষণার পর ডিলাররা বাজারে তেলের সরবরাহ বাড়িয়েছে। তবে নতুন দামের তেল এখনও বাজারে ছাড়া হয়নি। ফলে আগের দামে প্রতি লিটার সয়াবিন তেল ১৬৭ ও ৫ লিটারের বোতল তারা ৮১৮ টাকায় বিক্রি করছেন।
বিক্রেতারা আরও বলেন, বুধবার (১১ ডিসেম্বর) থেকে নতুন তেল বাজারে এলে ১৭৫ টাকা লিটার বিক্রি হবে।
এর আগে, সোমবার (৯ ডিসেম্বর) সারা দেশে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৮ টাকা বাড়ানোর কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে ভোজ্যতেলের সরবরাহ সংকট হয়েছে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, মূলত এ কারণেই দাম বাড়ানো হয়েছে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






