ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ৯:৩০:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

দিনাজপুরের ডিসির বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪০ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এক নারীর সঙ্গে দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলমের অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ) আ. গাফফার খান এ তথ্য জানান।

তিনি বলেন, দিনাজপুরের ডিসির বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ অভিযোগের সত্যতা আছে কি-না তা নানাভাবে দেখা হচ্ছে, বিভাগীয় তদন্ত কমিটি কাজ করছে। প্রমাণ পাওয়া গেলে আমরা ব্যবস্থা নেব। তবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের কোনো সিদ্ধান্ত আপাতত নেই।

সম্প্রতি এক ভিডিও বার্তায় ডিসির সঙ্গে নিজের অনৈতিক সম্পর্কের তথ্য ফাঁস করেন এক নারী। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি। ভিডিও বার্তায় ওই নারী বলেন, নানা প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন ডিসি মাহমুদুল আলম। তার সেই ফাঁদে পা দিয়ে ভেঙেছে আমার সংসার।

ওই নারী আরও দাবি করেন, জামালপুরের ডিসির নারী কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন দিনাজপুরের ডিসি মাহমুদুল আলম। ঘটনা জানাজানি হলে আমাকে হত্যার হুমকি দেয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, দিনাজপুরের ডিসির নারী কেলেঙ্কারির বিষয়টি কয়েক মাস আগেই প্রকাশ পেয়েছে। তখনই বিষয়টি নিয়ে তদন্ত করা হয়। একই বিষয় আবার নতুন করে এলো। ভিন্ন উদ্দেশ্যে তাকে এসব অভিযোগ তুলতে বাধ্য করা হয়েছিল বলে তখন ওই নারী জানিয়েছিলেন বলে দাবি করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের ওই কর্মকর্তা।

-জেডসি