দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২৭ নভেম্বর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
দেশের শস্য ভান্ডার হিসেবে পরিচিত দিনাজপুর। জেলার মাঠে মাঠে শোভা পাচ্ছে সোনালি ধান আমন। কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। গত বছরের তুলনায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। দামও ভালো। ফলে খুশি কৃষকরা।
জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, দিগন্ত জোড়া ফসলের মাঠ। হেমন্তের মিষ্টি বাতাসে দোল খাচ্ছে আমনের সোনালি শীষ। সোনালি ধান কাটায় ব্যস্ত কৃষক। কেউ আঁটি বেঁধে ধানের বোঝা কাঁধে করে, কেউ ভ্যানে আবার কেউ গাড়িতে করে নিয়ে যাচ্ছেন বাড়িতে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় এই মৌসুমে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬০ হাজার ৮২৪ হেক্টর জমিতে। তবে আমন চাষ করা হয়েছে ২ লাখ ৬০ হাজার ৮৫৩ হেক্টর জমিতে। প্রায় ৬০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। আমন ধানের ফলন হয়েছে হেক্টর প্রতি ৩.৩৮ মেট্রিক টন। তবে চলতি মৌসুমে কৃষি বিভাগ তৎপর থাকায় রোগবালাই নেই বললেই চলে।
সদর উপজেলার শেখপুরা গ্রামের কৃষক মোকলেছুর রহমান বলেন, পাঁচ বিঘা জমিতে গুটি স্বর্ণা ধান চাষ করেছি।গত বছরের তুলনায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। এবার বৃষ্টি না থাকায় এবং সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় আমনে চাষে খরচ কিছুটা বেড়েছে। তবে ধানের বাজার ভালো থাকায় কিছুটা লাভবান হতে পারব।
একই এলাকার কৃষক রমজান আলী বলেন, আমরা প্রতি বছর আমন মৌসুমে সুগন্ধি ধান বেশি চাষ করি। এ বছর সুগন্ধি ধান লাগিয়েছি তবে পাশাপাশি মোটা জাতের ধান লাগিয়েছি তিন বিঘা জমিতে। এতে আমার বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় ১০ হাজারের মতো। এক বিঘায় ফলন হয়েছে ২৫-২৬ মণ করে। ২৪০০ টাকা করে ধানের বস্তা বিক্রি করেছি। তবে ধানের দাম পেয়ে আমরা খুশি হলেও সরকার যদি অন্যান্য জিনিসপত্রের দাম কমাতো তাহলে আমরা কৃষকরা আরও বেশি খুশি হতাম।
চিরিরবন্দর উপজেলার ভিয়াইল গ্রামের কৃষক হোসাইন আলী বলেন, সার, কীটনাশকের দাম বাড়লেও এবার আামন ধানের পোকার আক্রমণ ছিল না। তাই এবার ধানে কীটনাশক স্প্রে করতে হয়েছে ২-৩ বার। আর অন্যান্য বার পোকা-মাকড় বেশি হওয়ায় কীটনাশক স্প্রে করতে হয়ে প্রায় ৫-৬ বার। এবার ধানে পোকা-মাকড় কম হওয়ায় স্প্রে কম করতে হয়েছে ও ধানের ফলনও হয়েছে ভালো। আমার এক বিঘা জমিতে ২৭-৩০ মণ ধান হয়েছে। বিঘা প্রতি খরচ হয়েছে ১০-১২ হাজার টাকা করে। এক বিঘার জমির ধান বিক্রি করেছি ৩৩ হাজার টাকা। এবার ধানের ফলন ও দাম বেশি হওয়ায় আমরা বেশ লাভবান হয়েছি।
ধান ব্যবসায়ী বকুল শাহ বলেন, স্থানীয় বাজারে আগাম জাতের গুটি স্বর্ণা, স্বর্ণা পাঁচ ও মোটা জাতের ধান প্রকারভেদে বিক্রি হচ্ছে ২২০০-২৪৫০ ও চিকন জাতের ৯০ জিরা বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে ৪২০০ টাকা বস্তা। তবে শেষের দিকে ধানের দাম আরও বাড়তে পারে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান বলেন, এ বছর আমন মৌসুমের শুরুতে বৃষ্টি কম ছিল। এতে কৃষকের সাময়িক সমস্যা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও মাঠে খুব ভালো ফলন হয়েছে। ধানের বর্তমান বাজার দরও ভালো।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




