দিনাজপুরে ঘুমন্ত স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রী আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
দিনাজপুরের বিরলে ঘুমন্ত স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক স্ত্রীকে আটক করেছে পুলিশ। পরকীয়া প্রেমের সূত্র ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে ।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার ধর্ম্মপুর ইউপির ধর্ম্মপুর টিকরীপাড়া গ্রামের মোজাহার আলীর পুত্র ফরহাদুল ইসলাম (২৫) প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে স্ত্রী তৈয়বা বেগম (২০) ও ছেলে মোজাম্মেল (৪) কে সাথে নিয়ে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। শুক্রবার সকাল ৬ টার দিকে স্ত্রী তৈয়বা বেগম স্বামী মোজাহার আলী মারা গেছে বলে চিৎকার দিলে আশ-পাশের লোকজন ছুটে আসে এবং ঘর থেকে ফরহাদুল কে বারান্দায় বের করে নিয়ে এসে দেখে ফরহাদুল মারা গেছে। এসময় তাঁর গোলায় কালো দাগ আছে । এলাকাবাসী জিজ্ঞাসাবাদে স্ত্রী তৈয়বার কথায় সন্দেহ হলে এলাকাবাসী তাঁকে আটক করে বিরল থানা পুলিশ কে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং সেই সাথে এ ঘটনার জড়িত সন্দেহে স্ত্রী তৈয়বাকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে।
তৈয়বা বেগম দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউপি’র চক মাহানপুর গ্রামের নূর ইসলামের কন্যা। প্রায় সাড়ে ৪ বছর পূর্বে ফরহাদুলের সাথে তাঁর বিয়ে হয়। ঐ দম্পত্তির মোজম্মেল নামে ৪ বছর বয়সী এক ছেলে আছে। স্থানীয়রা জানান ফরহাদুলের বাড়ীতে একাধিক অপরিচিত লোক যাতায়াত করতো।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল জানান, লাশের সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে ঘুমন্ত স্বামী ফরহাদুলকে হত্যার অভিযোগে স্ত্রী তৈয়বাকে আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পরকীয়রা প্রেমের জেরধরে ফরহাদুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
-জেডসি
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত











