ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ২:১০:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

দিনাজপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে বিষ খাইয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৮:৩৪ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার

দিনাজপুরের চিরিরবন্দরে ধর্ষণে ব্যর্থ হয়ে শরিফা বেগম (২৩) নামে এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার রাতে চিরিরবন্দর উপজেলার ভিয়াইল বোর্ডপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এ বিষয়ে ওই গৃহবধূর স্বামী ইউনুস আলী বাদী হয়ে চিরিরবন্দর থানায় অভিযোগ করেছেন।
 
অভিযোগে বলা হয়, শরিফা বেগমের স্বামী ইউনুস আলী স্থানীয় দুর্গাডাঙ্গা বাজারে রেস্তোরাঁর ব্যবসা করেন।  প্রায়ই তিনি রেস্তারাঁ বন্ধ করে বাড়ি ফিরতে রাত গভী হয়ে যেতো। রোববার রাতেও ইউনুস আলীর বাড়ি ফিরতে দেড়ি হয়। এ সুযোগে রাত সাড়ে ৮টায় এলাকার সেতাবউদ্দীনের ছেলে আনিছুর রহমান (২৭) ও আব্দুল জব্বারের ঘরজামাই খবিরউদ্দীন (৫০) ইউনুসের বাড়িতে ঢুকে শরিফা বেগমকে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণে ব্যর্থ হয়ে তারা শরিফাকে জোরপূর্বক বিষ খাইয়ে দেয়। শরিফার চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে আসার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। বিষ পেটে গেলে গুরুতর অসুস্থ্য অবস্থায় শরিফাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
এ ঘটনায় এলাকায় আলোচনা শুরু হলে সোমবার সকালে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
ইউনুস আলী জানান, আনিছ ও খবিরউদ্দীন তার স্ত্রীকে প্রায়ই কুপ্রস্তাব দিত। এতে সে সাড়া না দেওয়ায় রোববার রাতে তারা শরিফাকে ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে বিষ খাইয়ে হত্যা করে।
 
ঘটনার তদন্তকারী কর্মকর্তা চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ইফতেখারুল উইমেননিউজকে বলেন, মরদেহের ফরেনসিক রিপোর্ট ছাড়া আপাতত কিছু বলা যাচ্ছেনা। অভিযুক্ত আনিছুর ও খবির পলাতক রয়েছে।