দীর্ঘ ৭ বছরের দূরত্ব ভুলে তৃণমূলে ফিরছেন শিখা মিত্র
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২৮ আগস্ট ২০২১ শনিবার
ফাইল ছবি
দীর্ঘ ৭ বছরের দূরত্ব ভুলে তৃণমূলে ফিরছেন কলকাতার বর্ষীয়ান রাজনীতিবিদ শিখা মিত্র। এমনটাই ভাবছেন সকলে। আসলে এ জল্পনা শুরু হয়েছিল ১৭ অগস্ট থেকেই।
ও দিন ছিল সাবেক প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের মৃত্যুদিন, আর সেদিন হঠাৎ করেই তার স্ত্রী শিখা মিত্রের সঙ্গে দূরাভাষে কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই আঁচ করা গিয়েছিল যে শিখাকে আবার নিজের কাছে পেতে চাইছেন মমতা। অথচ দীর্ঘ ৭ বছর তৃণমূলের সাথে দূরত্ব বজায় রেখেছিলেন শিখা মিত্র।
দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায় সম্প্রতি বাড়ি গিয়ে শিখাকে তৃণমূলে যোগদানের প্রস্তাবও দিয়ে আসেন। সূত্রের খবর অনুযায়ী, তখনই সম্মতি দিয়েছিলেন শিখা। আর কোনো বাধা-বিপত্তি না থাকলে আগামী ২৯ তারিখ আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিতে পারেন পশ্চিমবঙ্গের বর্ষীয়ান নেতা সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র।
প্রসঙ্গত, ২০০৮ সালে সোমেন মিত্র ও তার স্ত্রী শিখা মিত্র একই সাথে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিলেন। এরপর যথাক্রমে ডায়মন্ডহারবার ও শিয়ালদহ বিধানসভা থেকে বিধায়ক হয়েছিলেন সোমেন ও শিখা। পরে শিখা চৌরঙ্গি থেকেও দ্বিতীয়বারের জন্য বিধায়ক হয়েছিলেন। কিন্তু তাদের দু’জনের সাথেই তৃণমূলের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৪ সালেই তৃণমূল ছেড়ে বেড়িয়ে যান সোমেন ও শিখা। সোমেন কংগ্রেসে যোগ দিলেও শিখা অন্য কোনো দলে যোগ দেন নি। কিছুদিন আগে বিজেপির পক্ষ থেকে তাকে যোগ দিতে বলা হলেও সাফ মানা করে দেন তিনি।
একুশের বিধানসভায় জয়লাভ করার পর রাজনৈতিক মঞ্চে নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে যেত্যে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব সময় শক্তিশালী কর্মীকে দলে জায়গা দেওয়ার পাশাপাশি পুরোনো বন্ধুদেরও নিজের পাশে রাখতে চাইছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান থেকে শাসন সবটাই শিখা মিত্র খুব কাছ থেকে দেখেছেন। জানা গেছে, তৃণমূলের শাখা সংগঠন বঙ্গজননীর সঙ্গে যুক্ত করা হতে পারে তাকে।
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










