দীর্ঘ ৮ মাস পর হামে মৃত্যুশূন্য দিন দেখল দেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার
ফাইল ছবি।
হামের প্রকোপ শুরু হওয়ার পর দীর্ঘ আট মাসেরও বেশি সময় পেরিয়ে অবশেষে এক স্বস্তির খবর পেল দেশবাসী। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছরের ১৫ মার্চ দেশে হামের সংক্রমণ শনাক্ত শুরু হওয়ার পর এটিই প্রথম মৃত্যুশূন্য দিন।
আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২২ নভেম্বর সকাল ৮টা থেকে আজ ২৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।
মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নামলেও সংক্রমণ পুরোপুরি থামেনি। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩২১ জন।
নতুন শনাক্ত হওয়া ৯৬ জন নিশ্চিত রোগীর সব কটিই দেশের তিনটি বিভাগে সীমাবদ্ধ ছিল। এর মধ্যে সর্বোচ্চ ৫৩ জন শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেট বিভাগে ৩৫ জন এবং চট্টগ্রাম বিভাগে ৮ জন নিশ্চিত রোগী পাওয়া গেছে। দেশের বাকি পাঁচ বিভাগ–ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, খুলনা ও রংপুরে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।
তবে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে দেশের আটটি বিভাগেই। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৭৫ জন, চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৭৯ জন, বরিশালে ৯৫ জন, খুলনায় ৯৩ জন, ময়মনসিংহে ৭৬ জন, রাজশাহীতে ৩৮ জন এবং রংপুর বিভাগে ২২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৬১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিপরীতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩১৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের সামগ্রিক পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট ২৬ হাজার ২৩২ জন নিশ্চিত এবং ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এই আট মাসে মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, যার মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন। আর এই সময়ে নিশ্চিত হামে ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জনসহ মোট ১ হাজার ৩৫২ জনের প্রাণহানি ঘটেছে।
- পাঁচশ বছরের ঐতিহ্য বুকে নিয়ে দাঁড়িয়ে বাঘা শাহী মসজিদ
- দীর্ঘ ৮ মাস পর হামে মৃত্যুশূন্য দিন দেখল দেশ
- যে শহরে নিঃশ্বাস নেয়াও ঝুঁকির, সেই ঢাকার ভবিষ্যৎ কোথায়?
- কবিভবন থেকে নজরুল সরোবর: স্মৃতির পথে ধানমন্ডি
- শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
- হাটহাজারীর মিষ্টি লাল মরিচ রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে
- ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান কাল
- গীতা দত্ত: যে কণ্ঠে মিশে ছিল আনন্দ ও বিরহ. জন্মদিনে শুভেচ্ছা
- নদী, পাট আর পল্লিকবির স্মৃতিমাখা ফরিদপুর
- কুয়াশায় বন্ধ দুই নৌরুটে ফেরি চলাচল শুরু
- ঢাকায় কি আজ বৃষ্টি হতে পারে, কি বলছে আবহাওয়া অফিস
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বেড়েছে ৩১৪৯ টাকা
- বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে এশিয়ার যেসব শহর
- ডেঙ্গুতে নারী পুলিশ সাঈদা আক্তারের মৃত্যু
- চার্লিস এঞ্জেলস: তিন সুন্দরীর গোয়েন্দাগিরি, ৫০ বছর পূর্ণ
- সোনার দামে বিশাল পতন, দুই লাখের নিচে ভরি
- ক্যানসার ছড়িয়ে পড়েছে শরীরে, আইসিইউতে নাট্যকার মাতিয়া বানু
- ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- দেশের সবচেয়ে রঙিন পাখি: প্রকৃতির ক্যানভাসে জীবন্ত ছবি
- এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে যেভাবে
- ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি
- মিস ইউনিভার্সের মঞ্চে বাঙালি সাজে মাহি
- হামে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ
- তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান
- যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ওয়াশিংটনের চুল নিলামে বিক্রি
- ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকাসহ দুই জেলায়
- সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর
- যুক্তরাষ্ট্রে বেবি শাওয়ারে গুলি, নারীসহ নিহত ৩
- চার্লিস এঞ্জেলস: তিন সুন্দরীর গোয়েন্দাগিরি, ৫০ বছর পূর্ণ






