দুই-একদিনের মধ্যে বাড়ি ফিরবেন খাদিজা
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ১১:৫৪ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
খাদিজা আক্তার নার্গিস দুই-একদিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন। সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন সিলেটের এই কলেজছাত্রী এখন প্রায় সুস্থ।
বৃহস্পতিবার সিআরপি কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায়।
সিআরপির রেডওয়ে হলে এই সংবাদ সম্মেলন হয়। এতে খাজিদা ও তার চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। সিআরপি মেডিকেল সার্ভিসেস উইংয়ের প্রধান চিকিৎসক সাঈদ উদ্দিন হেলাল বলেন, খাদিজা এখন হাঁটাচলা করতে পারেন। তিনি কথা বলতে পারেন। দৈনন্দিন সব কাজই করতে পারেন। তার স্মৃতিশক্তিও ফিরে এসেছে। তিনি এখন আবার পড়াশোনা শুরু করতে পারবেন।
ডা. সাঈদ বলেন, সিআরপিতে দীর্ঘ তিন মাসের চিকিৎসার পর খাদিজা এখন প্রায় সুস্থ। দুই-একদিনের মধ্যে বাড়ি ফিরে যেতে পারবেন। তবে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসতে তাকে আরও কয়েক বছর চিকিৎসা নিতে হবে।
সংবাদ সম্মেলনে খাদিজা বলেন, আমি এখন প্রায় সুস্থ। দৈনন্দিন সব কাজ করতে পারি। প্রধানমন্ত্রী, চিকিৎসক, গণমাধ্যমকর্মীসহ দেশের সবাইকে ধন্যবাদ জানান তিনি। কৃতজ্ঞতা প্রকাশ করেন সবার প্রতি।
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা গত বছরের ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ পরীক্ষা কেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় হামলার শিকার হন। তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগ নেতা বদরুল আলম। ঘটনার পর জনতা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেয়। সংকটাপন্ন অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর খাদিজার অবস্থার উন্নতি হলে গত ২৮ নভেম্বর তাঁকে সিআরপিতে ভর্তি করা হয়। এর মধ্যে গত ১ ফেব্রুয়ারি এক সপ্তাহের জন্য বাড়ি গিয়েছিলেন খাদিজা। খাদিজার ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে করা মামলাটি সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন রয়েছে। বদরুল এই মামলার একমাত্র আসামি।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি







