দুই কোটি ছাড়াল ভারতে করোনা সংক্রমণ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ এএম, ৪ মে ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে মোট সংক্রমণ দুই কোটি ছাড়িয়ে গেছে। করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির অবস্থান। আর মৃত্যুতে দেশটির অবস্থান তৃতীয়।
ওয়ার্ল্ডোমিটারের মঙ্গলবার (০৪ মে) সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ৫৫ হাজার ৮২৮ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সংক্রমণ ২ কোটি ২ লাখ ৭৫ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আরো ৩ হাজার ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৩৮৩ জনে।
করোনার সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩২ লাখ ৩০ হাজার ৫৬১ জন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ৫ লাখ ৯১ হাজার ৫১৪ জন।
মোট ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৩৪ জন শনাক্ত রোগী নিয়ে সংক্রমণে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তবে ৪ লাখ ৮ হাজার ৮২৯ মৃত্যু নিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশটি।
এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১৫ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩২ লাখ ২৬ হাজার ৮৭৫ জন রোগী। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১৩ কোটি ১৫ লাখ ৭৪ হাজার জন।
-জেডসি
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%











