দুই ছাত্রীকে উপাচার্য ও রেজিস্ট্রারের হুমকি, ছাত্রদলের নিন্দা
চবি প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৬ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুই ছাত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ তুলে এর নিন্দা জানিয়েছে শাখা ছাত্রদল। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দায়িত্ব যাঁদের ওপর, তাঁরাই যখন ভয়ভীতির উৎসে পরিণত হন, তখন তা পুরো বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বিজ্ঞপ্তিতে সই করেন। এতে তাঁরা বলেন, গতকাল জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে প্রশাসনিক ভবনে ‘জমিদার ভবন লেখা’ কর্মসূচিতে দুই ছাত্রীর আইডি কার্ডের ছবি নিয়ে তাঁদের পরিবারকে ডেকে আনার হুমকি দেন উপাচার্য ও রেজিস্ট্রার।
বিজ্ঞপ্তিতে এই দুই নেতা বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক আসন থেকেই যখন নারী শিক্ষার্থীদের এভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়, তখন বহিরাগতদের হাতে নারী নিপীড়ন হওয়া খুব স্বাভাবিক। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। পাশাপাশি ছাত্রী হলগুলোতে অযৌক্তিক শর্ত আরোপ করেছেন। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। নারী শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে অন্যায় হলে শিক্ষার্থীরা প্রতিবাদ করবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। জুলাই–পরবর্তী নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রুদ্ধ করার চেষ্টা অন্যায়। তাই আমরা ছাত্রসংগঠন হিসেবে এর প্রতিবাদ জানিয়েছি।’
তবে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আমি কোনো নারী শিক্ষার্থী হেনস্তা হওয়া বা হুমকি দেওয়ার ঘটনা প্রত্যক্ষ করিনি। বিশ্ববিদ্যালয় স্বাভাবিক করার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তারা কখনোই শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে না।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







