দুই দশক পর ফের বিশ্বে বাড়ছে অতিদারিদ্র্য
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
করোনা পরিস্থিতির কারণে চলতি বছর দুই দশকেরও বেশি সময়ের মধ্যে চরম দারিদ্র্য দেখতে যাচ্ছে পৃথিবী। সর্বশেষ ১৯৯৮ সালে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বলে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন জানিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, করোনা মহামারি ১১৫ মিলিয়ন (সাড়ে এগারো কোটি) মানুষকে অতিদারিদ্র্যের দিকে ঠেলে দেবে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক।
মহামারি বিশ্বব্যাপী সংঘাত ও জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলোকে আরও বেশি বাড়িয়ে তুলেছে। ফলে দারিদ্র্য হ্রাস ধীর হয়ে গেছে বলে আন্তর্জাতিক সংস্থাটি জানিয়েছে।
২০২১ সালের মধ্যে অতিদরিদ্র্য মানুষের সংখ্যা উঠতে পারে দেড়শ মিলিয়নে (১৫ কোটি)। দিনে ১.৯০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৬১ টাকা) থেকে কম খরচের জীবনযাপনকে অতিদারিদ্র্য হিসেবে সংজ্ঞায়িত করা হয়ে থাকে।
বিশ্বব্যাংকের দারিদ্র্য ও সমৃদ্ধি বিষয়ক দ্বিবার্ষিক প্রতিবেদনটিতে জানায়, এর আগে ১৯৯৮ সালে প্রথম এমন পরিস্থিতির মুখে পড়েছিল বিশ্ব। সেসময় এশিয়ার অর্থনৈতিক সংকটের ধাক্কা পড়ে বিশ্ব অর্থনীতিতে।
করোনা পরিস্থিতির আগে ধারণা করা হয়েছিল, ২০২০ সালে বিশ্বের অতি দারিদ্র্যের হার ৭.৯ শতাংশে নেমে আসবে। কিন্তু এ বছর বিশ্বের জনসংখ্যার ৯.১ এবং ৯.৪ শতাংশের মধ্যে এটি প্রভাব ফেলবে।
প্রতিবেদনটির অন্য অংশে দেখা গেছে, মহামারির মধ্যে বিলিয়নিয়াররা রেকর্ড পরিমাণ আয় করেছে। প্রযুক্তি ও শিল্পখাতের শীর্ষ ব্যক্তিরা সর্বাধিক উপার্জন করেছেন।
করোনাকালে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বিশ্বের ধনী ব্যক্তিদের সম্পদ ২৭.৫ শতাংশ বেড়ে ১০.২ ট্রিলিয়ন ডলার হয়েছে।
-জেডসি
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে অরুন্ধতী রায়
- পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা









