দুই নারী ক্রিকেটারের ‘ওমিক্রন’ কি না দেখছে স্বাস্থ্য অধিদফতর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৮ এএম, ৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত কি না এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তিন দফা পরীক্ষার পর গতকাল সন্ধ্যায় আবারও তাদের নমুনা নিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
তিনি বলেন, দুই নারী ক্রিকেটারের শরীররে করোনার কোনো উপসর্গ নেই। তাদের দুই জনকেই হোটেল সোনারগাঁওয়ে একই রুমে রাখা হয়েছে। গতকাল সন্ধ্যায় আবারও তাদের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। পরীক্ষা নিরীক্ষার পরই বলা যাবে সেটি ওমিক্রন কি না।
এর আগে গতকাল রাতে সাংবাদিকদের স্বাস্থ্য মহাপরিচালক বলেন, গত ১ ডিসেম্বর জাতীয় মহিলা ক্রিকেট দল জিম্বাবুয়ে থেকে ফিরে আসে। তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে পাঠানো হয়েছে। এরপর গত ১, ৩ এবং ৫ ডিসেম্বর তিন দফায় তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। তৃতীয় টেস্টের পর আজ দুই খেলোয়াড়ের পজিটিভ পাওয়া গেছে।
খুরশীদ আলম বলেন, নারী ক্রিকেট দলের সবাই আইসোলেশনে রয়েছেন। আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি (আইএইচআর) ও স্বাস্থ্য অধিদফতরের দুই কর্মকর্তা সন্ধ্যায় সোনারগাঁও পরিদর্শন করেছেন। তারা আরটি পিসিআর পজিটিভ খেলোয়াড় এবং দলের সঙ্গে কথা বলেছেন।
করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রনের’ কারণে স্থগিত হয়ে যায় জিম্বাবুয়েতে মেয়েদের বিশ্বকাপ বাছাই। যেখানে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বিশ্বকাপে পা রেখেছে বাংলাদেশের মেয়েরা। আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। সেখানে টাইগ্রেসরা খেলবে প্রথমবারের মতো।
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী