দুই বাংলাদেশিকে গাড়িচাপা: ঘাতকের বাবা আটক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ভারতের কলকাতায় দুর্গাপূজার আগে জুয়া বিরোধী অভিযানে ছয়জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে কলকাতায় দুই বাংলাদেশিকে গাড়িচাপা দিয়ে হত্যায় ঘাতকের বাবা পারভেজ আখতারও রয়েছেন। শনিবার কলকাতার শেক্সপিয়র সরণি এলাকার একটি রেস্তোরাঁর ক্যাসিনো থেকে তাদের আটক করা হয়।
ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মোট তিনটি স্থানে অভিযান চালায় কলকাতা পুলিশের অপরাধ বিভাগ। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়। এদের মধ্যে জনপ্রিয় রেস্তোরাঁ চেইন আরসালান’র মালিক পারভেজ আখতারকে ‘পোকার’ খেলার সময় আটক করা হয়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের দপ্তরে নেওয়া হয়েছে। যথেষ্ট প্রমাণ পাওয়া গেলে জুয়া বিরোধী আইনে পারভেজ আখতারকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
দেশটিতে ‘পোকার’ খেলা নিষিদ্ধ। এর বিরুদ্ধে আগেও শহরে একাধিকবার অভিযান চালিয়েছে পুলিশ।
গত ১৬ আগস্ট গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুই বাংলাদেশি নাগরিক গাড়িচাপায় মারা যান। তারা হলেন- কাজী মুহাম্মদ মইনুল আলম (৩৬) ও ফারহানা ইসলাম তানিয়া (৩০)। এ সময় আহত হয়েছেন কাজী সফি রহমতউল্লাহ নামের আরও একজন।
দুর্ঘটনার পরেই দেশ ছেড়ে পালিয়েছিলেন পারভেজ আখতারের ছেলে রাঘেব। কিন্তু দুবাই থেকে ফেরার পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বেপরোয়া গাড়ি চালানো ও অনিচ্ছাকৃত খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় পুলিশ চার্জশিট দিয়েছে। এবার জুয়ার চক্র থেকে আটক হলেন তার বাবা পারভেজ আখতার।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










