দুই বাসের সংঘর্ষে দম্পতিসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ১৪ আগস্ট ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
বগুড়ার শাহজাহানপুর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বুধবার দুপুরে উপজেলার আড়িয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রংপুর সদরের কামার কাছনা গ্রামের মৃত আবদুল্লাহেল কাফীর ছেলে খায়রুল আনাম (৫৫) ও তার স্ত্রী রানু বেগম (৫০) এবং আহাদ এন্টারপ্রাইজের বাসের চালক।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছেন। এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।
হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির এসআই কাজল কুমার নন্দী ও শাজাহানপুর থানার এসআই সুশান্ত কুমার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি কোচ (ঢাকা মেট্রো-ব-১৪-৪৩৪৫) বুধবার বেলা পৌনে ২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় পৌঁছে।
এ সময় কোচের সামনে একটি স্থানীয় করতোয়া গেটলক মিনিবাস ছিল। শ্যামলী পরিবহনের চালক এ বাসটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান।
তখন রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাদ এন্টারপ্রাইজের কোচকে (ঢাকা মেট্রো-ব-১৩-০৪০৭) সামনে থেকে ধাক্কা দেয়। এতে দুটি কোচের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে আহাদ এন্টারপ্রাইজের বাসের চালকসহ অন্তত ১৮ জন আহত হন।
তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে খায়রুল আনাম, তার স্ত্রী রানু বেগম, আহাদ এন্টারপ্রাইজের বাসের চালক মারা যান।
-জেডসি
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন










