ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১০:২২:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল

দুই বিভাগে বৃষ্টির আভাস, দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ পিএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশের দুই বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

পূর্বাভাসে বলা হয়, আজ শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আগামী ৫ এপ্রিল থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। ওই দিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৬ ও ৭ এপ্রিল বৃষ্টিপাতের ক্ষেত্র আরও প্রসারিত হয়ে রংপুর ও রাজশাহী বিভাগসহ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপপ্রবাহ ও তাপমাত্রা:
বর্তমানে ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে আগামীকাল থেকে কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ৫ ও ৬ এপ্রিলের দিকে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে।

ঢাকার বাতাসের অবস্থা:
ঢাকায় বর্তমানে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিমি বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। গতকাল সন্ধ্যায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৬ শতাংশ। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৮ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থার প্রথমার্ধে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে, যা জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে পারে।