দুই মিনিটের ভিডিওতে প্রশংসায় ভাসছেন জেসিন্ডা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৮ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
দায়িত্ব নেয়ার পর সরকারের দুই বছরের অর্জন মাত্র দুই মিনিটের একটি ভিডিওতে তুলে ধরে লাখো মানুষের মন জয় করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার পেইজে শেয়ার করা এই ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ক্ষমতাসীন সরকারের বড় বড় অর্জনগুলো মাত্র দুই মিনিটে তুলে ধরে প্রশংসায় ভাসছেন এই কিউই প্রধানমন্ত্রী।
নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে দুই বছর আগে ক্ষমতায় আসেন জেসিন্ডা আর্ডার্ন। কিউই এই প্রধানমন্ত্রীকে মাত্র দুই মিনিটের মধ্যে তার সরকারের সফলতার চিত্র তুলে ধরার চ্যালেঞ্জ জানায় নিজ দল লেবার পার্টি।
দুই মিনিটের একটি ভিডিওতে তিনি সরকারের অর্জনের একটি তালিকা প্রকাশ করেন। শুক্রবার ফেসবুকে এই ভিডিওটি পোস্ট করার পর থেকে এখন পর্যন্ত দেখেছেন প্রায় ২৮ লাখ, শেয়ার করেছেন ৫৮ হাজার এবং কমেন্ট করে প্রশংসায় ভাসিয়েছেন সাড়ে ৮ হাজার মানুষ।
ভিডিওতে নিউজিল্যান্ডের এই প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ক্ষমতায় আসার পর ৯২ হাজার কর্মসংস্থান তৈরি করেছে। ২২ হাজার সরকারি গৃহ নির্মাণ, জিরো কার্বন বিল চালু, মহাসড়ক নিরাপদ, কারাবন্দির সংখ্যা হ্রাস করেছে। এছাড়াও আরও অনেক বিষয় উপস্থাপন করেন তিনি।
লেবার দলীয় সরকারের সফলতার চিত্র তুলে ধরে ভিডিওতে তিনি কথা বলা শেষ করেন ২ মিনিট ৫৬ সেকেন্ডের মাথায়। এই ৫৬ সেকেন্ড বেশি লেগেছে ভিডিওর শুরুতে কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন; সেব্যাপারে জানাতে গিয়ে।
ফেসবুকের এক ব্যবহারকারী ভিডিওতে কমেন্ট করে বলেন, চমৎকার কাজ। আরেকজন লিখেছেন, দারুণ, অগ্রগতি।
ফেসবুকের পাশাপাশি টুইটারেও তার এই ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে অনেকেই তাকে ভালো নেতৃত্বের অনন্য উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন। চলতি বছরে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ব্যাপক প্রাণহানির পর মুসলিমদের প্রতি সহানুভূতি জানিয়ে বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা পান জেসিন্ডা আর্ডার্ন। সূত্র : এনডিটিভি।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











