দুই যুবকের ব্ল্যাকমেইলের শিকার, আত্মহত্যা অভিনেত্রীর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
ভারতের মুম্বাইয়ে ব্ল্যাকমেইলের শিকার হয়ে ২৮ বছর বয়সী এক অভিনেত্রী আত্মহত্যা করেছে। মৃত অভিনেত্রীর লাশ তার ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ তথ্য ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে।
পুলিশ এনডিটিভিকে জানায়, ওই অভিনেত্রীকে মাদক কর্মকর্তা সেজে ব্ল্যাকমেইল করেছিলেন দুই যুবক। সুরাজ পরদেশী এবং প্রবীণ ভালিমওয়ে নামে অভিযুক্ত ওই দুই যুবককে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, গত ২০ ডিসেম্বর স্থানীয় সময় রাতে একটি পাঁচ তারকা হোটেলে তার বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে গিয়েছিলেন। এ সময় দুই তিন ব্যক্তি এসে নিজেদের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তা দাবি করে অভিযান চালান।
অভিযুক্ত যুবকরা ওই অভিনেত্রীকে জানান, ঘটনাস্থলে মাদক পাওয়া গেছে। তবে ৪০ লাখ রুপি দিলে ওই অভিনেত্রীর নাম এফআরআইয়ে উল্লেখ করা হবে না বলে প্রস্তাব দেন তারা। অভিযুক্তরা প্রথমে ৪০ লক্ষ রুপি দাবি করলেও শেষে তা ২০ লাখ রুপি দিয়ে মীমাংসা করার প্রস্তাব দেয়।
পুলিশ জানায়, ওই দুই ব্যক্তি অভিনেত্রী কি সিদ্ধান্ত নিয়েছেন জানার জন্য তাকে ফোন দেন। এতে বিব্রত ওই অভিনেত্রী বৃহস্পতিবার নিজের বাড়িতেই সিলিং ফ্যানের সঙ্গে গলার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
গত শনিবার পুলিশ অভিযুক্ত দুই জনকে গ্রেপ্তার করেছে এবং অভিনেতার এক বন্ধুকেও খুঁজে বের করার চেষ্টা করছে। যিনি এই চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন।
এ বিষয়ে পুলিশের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ সিং বলেছেন, পুলিশ আটককৃতদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, একজন সরকারি কর্মচারীর ছদ্মবেশ, প্রতারণা, চাঁদাবাজি, অপরাধমূলক ভয় দেখানো এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করেছে। সূত্র: ইন্ডিয়া টুডে
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন