দুই সন্তানসহ মায়ের আত্মহত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ এএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার
ফাইল ছবি
লালমনিরহাটের পাটগ্রামে মা-মেয়ে-ছেলে আত্মহত্যার ঘটনায় সুমি আক্তারের স্বামী রাশেদুজ্জামানকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে পাটগ্রাম থেকে তাকে লালমনিরহাট রেলওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমান রাশেদুজ্জামান সদর রেলওয়ে থানায় আছেন। এর পর তাকে আদালতে তোলা হবে। এ মামলার অপর আসামি সুমি আক্তারের শাশুড়ি রাশেদা বেগমকে গ্রেপ্তারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এক সাথে মা-ছেলে ও মেয়ের আত্মহত্যা নিয়ে ধুম্ররজাল দেখা দিয়েছে। অনেকেই বলছে ঘটনাস্থল থেকে তার বাড়ির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। ওই এলাকায় ছেলে-মেয়েদের সাথে নিয়ে যাওয়ার কোনো কারণ তারা দেখছেন না।
পুলিশ জানান, সুমি আক্তার তার মেয়ে ও ছেলেকে নিয়ে আত্মহত্যা করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে স্বামী রাশেদুজ্জামানের সাথে ঝগড়া হয় সুমি আক্তারের। অপর একটি সুত্র জানান, ঝগড়ার এক পর্যায়ে সুমির শাশুড়ি (রাশেদুজ্জামানের মা) সুমিকে মারধরও করেন। সকালে ওই ঘটনার জের ধরে ছেলে-মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় সুমি আক্তার।
উল্লেখ্য, লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রেন ঘুন্টি নামক এলাকা পার হওয়ার সময় শুক্রবার সকালে ট্রেনের নিচে মা ও তার ছেলে-মেয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। এতে মা সুমি বেগম ও মেয়ে তাসমিরা তাবাসুম তাসিনের ঘটনাস্থলে মৃত্যু হয়। এতে ছেলে তৌহিদ গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সুমি আক্তারের স্বামী ও শাশুড়িকে আসামি করে লালমনিরহাট রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন সুমি আক্তারের বাবা আজিজুল ইসলাম।
লালমনিরহাট রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











