দুই সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ২০ মে ২০২৩ শনিবার
ফাইল ছবি
যশোরের বেনাপোল ও শার্শায় পেঁয়াজের বাজার আবারও অস্তির হয়ে উঠেছে। প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম। দুই সপ্তাহ ব্যবধানে ৩৫ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। আমদানি বন্ধের অজুহাতে বেড়েই চলেছে দেশি পেঁয়াজের দাম।
এলসি বন্ধ থাকার কারণে পেঁয়াজের বাজার ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে বলছেন ব্যবসায়ীরা। পেঁয়াজ আমদানি না করা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই বলেও জানান তারা।
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, উৎপাদনের তুলনায় চাহিদা বেশি থাকায় এমন অবস্থা হচ্ছে।
বেনাপোল, শার্শা, নাভারন, বাঁগআচড়াসহ সীমান্ত এলাকার বাজারগুলোতে দুই সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা। এর আগে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়। কোন কিছুতেই পেঁয়াজের দাম কমছে না। ব্যবসায়ীরা বলছেন, দাম আরও বৃদ্ধি পাবে।
সেই সঙ্গে বেড়েছে বিভিন্ন ধরনের সবজির দাম। ৫০ টাকার নীচে কেজিতে কোন সবজি মিলছে না বাজারে।
শনিবার (২০ মে) সকালে বেনাপোল-শার্শার বিভিন্ন পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষেরা। আমদানি হলে পেঁয়াজের দাম অনেকটাই কমে আসবে বলছেন আমদানিকারকরা।
ক্রেতারা বলছেন, পেঁয়াজের দাম যেভাবে বাড়ছে এতে ক্রমেই পণ্যটি সাধারণ ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দাম বাড়ার পেছনের স্থানীয় সিন্ডিকেট ব্যবসায়ীদের দায়ী করছেন ক্রেতারা। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ চান তারা।
বেনাপোল বাজারের পাইকারি ব্যবসায়ী মুজিবর রহমান বলেন, আমদানি নেই, চাহিদা বেশি তাই দাম বাড়ছে। বেশি দামেও পেঁয়াজ মিলছে না।
তিনি বলেন, এলসি বন্ধ হওয়ার আগে বেনাপোল ও ভোমরা বন্দর দিয়ে যে এলসির পেঁয়াজ আসতো এর সিংহ ভাগই খুলনা, যশোর, সাতক্ষীরা এলাকার চাহিদা পূরণ করতো। এলসি বন্ধ থাকার কারণে বাজার ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে। পেঁয়াজ আমদানি না করা পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নেই।
বেনাপোল বাজারে পেঁয়াজ কিনতে এসেছেন সেলিম রেজা। তিনি বলেন, গত এক সপ্তাহেই পেঁয়াজ দাম বেড়েছে কেজিতে ৩৫ টাকা। গত সপ্তাহে ৪০ টাকা কেজি কিনেছি। আজ বাজারে এসে দেখি ৭৫ টাকা।
তিনি বলেন, এসময় পেঁয়াজের একটি সিন্ডিকেট তৈরি হয়। প্রতিবছরই এমন সময় দাম বাড়ে। সরকারের কাছে অনুরোধ, এগুলোকে কঠোর হাতে দমন করা হোক।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








