ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৭:৩২:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

দুই হাজার চিকিৎসককে করোনা হাসপাতালে পদায়ন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৬ পিএম, ১০ মে ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে নিয়োগ করা দুই হাজার চিকিৎসককে পদায়ন করা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া এই চিকিৎসকদের ১৫ মের মধ্যে যোগদানের নির্দেশ দিয়েছে সরকার।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল/প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে হবে।

আদেশে বলা হয়, ৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, চাকরিতে যোগদানকৃত চিকিৎসকদের ৩০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নিজে বা তার পরিবারের অন্য সদস্যদের জন্য কোনো যৌতুক নিবেন না এবং কোনো যৌতুক দিবেন না মর্মে অঙ্গীকার নামা সম্পাদন করতে হবে যা দেশের বর্তমান পরিস্থিতিতে যোগদানের সময় জমা না দিয়ে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে।

এর আগে গত ৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই ২ হাজার চিকিৎসককে সহকারী সার্জন পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।


-জেডসি