ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২১:০৮:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

দু’দিন পর মিললো রোদের দেখা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:১৫ এএম, ২৩ অক্টোবর ২০১৭ সোমবার

টানা দু’দিন ধরে ভারি বৃষ্টির পর রোদের দেখা মিললো। আজ রোববার সূর্য উঠেছে।  ফলে আলো ঝলমলে সকাল দেখে স্বস্তির নি:শ্বাস ছাড়লো দেশবাসী।

রাজধানীসহ প্রায় সারাদেশে শুক্র ও শনিবার দু’দিন টানা বৃষ্টি ছিলো। ফলে জরুরী কাজ ছাড়া ঘর থেকে বের হননি কোনো মানুষ। রাস্তায় যানবাহনও ছিলো অন্য দিনের তুলনায় অনেক কম। দু’দিনের ভারি বৃষ্টির কারণে গলি থেকে রাজপথ পানিতে থৈ থৈ করে। বৈরি আবহাওয়ার কারণে দেশব্যাপী মানুষকে নানা রকম প্রতিকুলতার মধ্যে পরতে হয়।

এদিকে শনিবার রোববার আবহাওয়া অধিদপ্তরের বলেছিলো, আজ দেশের প্রায় সব জায়গাতেই সূর্যের আলো দেখা যেতে পারে।

বৈরী আবহাওয়ার কারণে গত দুইদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়া সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেতও জারি করা হয়। বতর্মানে সমুদ্রবন্দরগুলোতে কোনো সতর্ক সংকেত নেই। এখন ক্রমশ আবহাওয়ার উন্নতি হবে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে হালকা দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই বিভাগের জনপ্রিয়