ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ৪:৪৯:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

দুবাইয়ে লটারি জিতে রাতারাতি কোটিপতি বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৬ পিএম, ১০ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দুবাইয়ে লটারি জিতে রাতারাতি কোটিপতি বনে গেলেন এক বাংলাদেশি প্রবাসী। স্থানীয় সময় শনিবার (৯ অক্টোবর) রাতে অনুষ্ঠিত মাহজুজ লাইভ ড্রতে ১০ লাখ দিরহাম জিতেছেন তিনি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ কোটি ৩২ লাখ টাকারও বেশি। খবর খালিজ টাইমসের।

লটারিতে দুই কোটি টাকা জেতায় ওই ব্যক্তিকে অবশ্যই সৌভাগ্যবান বলা যায়। তবে ভাগ্য আর একটুখানি সুপ্রসন্ন হলে সরাসরি শত কোটি টাকার মালিক হতে পারতেন তিনি। কারণ, মাহজুজের ৪৬তম সাপ্তাহিক ড্রতে দ্বিতীয় পুরস্কার জিতেছেন ওই বাংলাদেশি। ড্রতে ছয়টি নম্বরের মধ্যে তার পাঁচটি নম্বর মিলে গিয়েছিল। আর মাত্র একটি নম্বর মিললে প্রথম পুরস্কার হিসেবে তিনি পেতেন পাঁচ কোটি দিরহাম বা ১১৬ কোটি ৪২ লাখ টাকা প্রায়।