দুর্গম চরাঞ্চলে মরিচের বাম্পার ফলন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ২২ মে ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জে যমুনার দুর্গম চরগুলোতে মরিচ আবাদ করে সফলতা পেয়েছেন কৃষকরা। চরাঞ্চলে উৎপাদিত মরিচ প্রতিদিন পাইকারি ব্যবসায়ী ও ব্যাপারীদের হাত ঘুরে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
সদর উপজেলা, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার চরাঞ্চল। প্রতিটি চরের বালুময় মাঠ এখন ঢেকে আছে সবুজের চাদরে। আর এই সবুজের ভেতর উঁকি দিচ্ছে লাল, সবুজ আর কালচে রঙের মরিচ।
এক সময়ের ধু-ধু বালুচরের বিস্তীর্ণ এলাকায় মরিচের ফলন ভালো পাওয়ায় খুশি কৃষকরা। চরাঞ্চলের ফসলি মাঠে এখন মরিচ উত্তোলনে ব্যস্ত তারা।
চরাঞ্চলে স্থানীয় জাতের মরিচ আবাদ করে উৎপাদন খরচ কম ও ভালো দাম পাওয়ায় লাভবান যমুনার চরের কৃষকরা। চাষিরা জানান, বিঘাপ্রতি জমিতে ২৫ হাজার টাকা খরচ করে উৎপাদিত মরিচ এখন বিক্রি হচ্ছে ৮০ হাজার থেকে ১ লাখ টাকায়।
ব্যাপারীরা স্থানীয় নারীদের দিয়ে মরিচ উত্তোলন করে বস্তায় ভরে সেই মরিচ বিক্রির জন্য নিয়ে আসেন শহরের পৌর পাইকারি সবজি আড়তে। আর এই আড়তেই রাতভর চলে মরিচ কেনাবেচা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা এ আড়ত থেকে মরিচ কিনে নিয়ে যান।
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত বলেন, চরাঞ্চলের পতিত জমিতে মরিচসহ বিভিন্ন সবজি চাষাবাদ করতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে। সেই সঙ্গে ফসল আবাদে কৃষকদের প্রণোদনাও দেয়া হচ্ছে বলে জানান তিনি।
জানা যায়, চলতি মৌসুমে জেলার ১ হাজার ৪৪৫ হেক্টর জমিতে মরিচের আবাদ করা হয়েছে, যা থেকে ১৩ হাজার মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




