দুর্ধষ গুপ্তচর এক নারী, সিনেমাকেও হার মানায় যে জীবন!
মানিক নূর | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি।
জেলের ছোট্ট সেলের ভিতরে আলো আসে না। দুই দেওয়ালের মধ্যে ব্যবধান এতটাই কম যে সোজা হয়ে হাত পা মেলে শোয়ার পর্যন্ত জায়গা মেলে না। দুপুরে আর রাতে গরাদের নিচ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় একবাটি খাবার। অখাদ্য। পালানোর কোনও উপায় নেই, তবুও বন্দির হাতে পায়ে ভারী শিকল।
এত সতর্কভাবে বন্দি করে রাখা হয়েছে কাকে? নিশ্চয়ই কোনও বিপজ্জনক কয়েদি? ভয়ংকর অপরাধের আসামি?
হ্যাঁ। বিপজ্জনক তো বটেই। তিন মাস ধরে মানুষের ত্রাস নাৎসি বাহিনীর খবরাখবর যে মেয়ে একা হাতে পাচার করে গিয়েছে মিত্রপক্ষের হাতে, সে ভয়ংকর শত্রু নয়? সাক্ষাৎ শমন যে গেস্টাপো বাহিনী, তাদের কবল থেকে পর্যন্ত পালানোর চেষ্টা করেছে দুবার। তাই কনডেমড সেলে একা একা বন্দি সেই মেয়ে। বংশপরিচয়ে যে কিনা সুদূর ভারতের এক রাজকন্যা।
হ্যাঁ। জন্ম রাশিয়ার মস্কো শহরে। কিন্তু বংশলতিকা জানায়, ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে নামা দাক্ষিণাত্যের বীর শাসক টিপু সুলতানের নাতনির নাতির মেয়ে ইনি। গায়ক এবং সুফিবাদের প্রচারক এনায়েত খান আর ওরা রে বেকারের প্রথম সন্তান, নুর এনায়েত খান। শান্তির মন্ত্রে বিশ্বাসী এক পরিবার পেয়েছিলেন নুর, আর যুদ্ধের আবহে টালমাটাল এক পৃথিবী। জন্মের মাত্র সাত মাস পরেই শুরু প্রথম বিশ্বযুদ্ধ, আর সেই থেকেই তাঁর ঠাঁইনাড়া হওয়ারও শুরু। যুদ্ধ এড়াতে প্রথমে রাশিয়া থেকে লন্ডন, আরও পরে প্যারিসে গিয়ে পৌঁছায় তাঁর পরিবার। তেরো বছর বয়সেই বাবাকেও হারান নুর।
যুদ্ধের কারণে নিজের শৈশব যেভাবে বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল, সেই ক্ষত ভুলতে পারেননি নুর এনায়েত খান। তাঁর যৌবনে ফের হানা দিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা। এবার আর হাত গুটিয়ে বসে থাকতে চাইলেন না মেয়েটি। মানবতার শত্রু হিটলারের বিপক্ষে যাওয়ার পথটাই বেছে নিলেন তিনি। এদিকে গান্ধীর মতবাদের ভক্ত, সরাসরি সশস্ত্র সংগ্রামে যোগ দেওয়া তাঁর নীতিবিরুদ্ধ। অতএব যোগ দিলেন ব্রিটেনের গুপ্তচরের কাজে।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার


