ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২০:১০:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

দুর্নীতি মামলায় ১৫ বছরের কারাদণ্ড হতে পারে সু চির

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৩ এএম, ২৫ এপ্রিল ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে হওয়া একাধিক দুর্নীতি মামলার মধ্যে প্রথম একটির রায় ঘোষণার কথা রয়েছে আজ সোমবার।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, এই রায়ে মিয়ানমারের এই শীর্ষ নেত্রীর ১৫ বছরের কারাদণ্ড হতে পারে বলে অনুমান করা হচ্ছে। গত বছরের অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর নোবেল বিজয়ী সু চির বিরুদ্ধে উসকানি, উৎকোচ নেয়া থেকে শুরু করে নির্বাচনী ও রাষ্ট্রীয় গোপনীয় আইন লংঘনসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

দোষী সাব্যস্ত হলে সব মামলার রায় মিলিয়ে তার সাজা দেড়শ বছর ছাড়িয়ে যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।