ঢাকা, শনিবার ২৬, সেপ্টেম্বর ২০২৬ ৫:৫৫:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিক্ষোভ, নারীসহ গ্রেপ্তার অন্তত ৩০ এশিয়ান গেমসে নারী হকিতে বাংলাদেশের প্রথম পয়েন্ট রোগ প্রতিরোধে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: ডা. জুবাইদা জাতিসংঘ সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি কোটা ৩০ ভাগ রাশিয়ায় ড্রোন হামলায় শিশুসহ আহত ৮ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের ধাক্কায় চড়া বাজার, চাপে ক্রেতা

দূষিত শহরের শীর্ষে লাহোর, ঢাকা ১৯তম

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

বাংলাদেশের রাজধানী ঢাকা।

বাংলাদেশের রাজধানী ঢাকা।

বিশ্বের দূষিত শহরের তালিকায় শুক্রবার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক (একিউআই) ১৮৭, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের। অন্যদিকে ৮৭ স্কোর নিয়ে তালিকায় ১৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বাতাস ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, সময় ও আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে শহরগুলোর বায়ুমান সূচকও দ্রুত ওঠানামা করে। তাই এটি সংশ্লিষ্ট সময়ের বায়ুর অবস্থার একটি তাৎক্ষণিক চিত্র।

আইকিউএয়ারের সূচকে ১৮৭ স্কোর নিয়ে লাহোরের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির স্কোর ১৮১। তৃতীয় অবস্থানে থাকা মালয়েশিয়ার কুচিংয়ের স্কোর ১৬৫। ১৬০ স্কোর নিয়ে কাতারের দোহা চতুর্থ এবং একই স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত একিউআইকে ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০ পর্যন্ত ‘মাঝারি’ বা সহনীয় হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ পর্যন্ত বায়ু ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। একিউআই ৩০১ ছাড়ালে তা ‘বিপজ্জনক’ পর্যায়ে পড়ে।

বিশ্বব্যাংকের বিভিন্ন বিশ্লেষণেও ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ ও সংশ্লিষ্ট ধুলা এবং ইটভাটার দূষণের কথা উঠে এসেছে। সাম্প্রতিক বিশ্লেষণে বিদ্যুৎ উৎপাদন, বর্জ্য পোড়ানো ও গৃহস্থালির জ্বালানি ব্যবহারের মতো উৎসগুলোর অবদানও গুরুত্ব পেয়েছে।