দেড় বছর পর মোদির মুখোমুখি হচ্ছেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
আগামীকাল মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। আর এদিনই দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার দেড় বছর পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুসারে প্রধানমন্ত্রী দফতরে তার সঙ্গে দেখা করার আবেদন জানিয়ে সময় চাওয়া হয়। চলতি সপ্তাহেই বিদেশ সফরে রওনা হচ্ছেন মোদি। যার জেরে সময় পাওয়া নিয়ে অল্প বিস্তর সমস্যা থাকায়, প্রধানমন্ত্রী দফতরের পক্ষ থেকে প্রথমে কোনও উত্তর দেওয়া হয়নি। পরে জানানো হয় আগামী বুধবার বিকাল সাড়ে চারটের সময়ে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতে, মুখ্যমন্ত্রী আবারো রাজ্যের বকেয়া ঋণ মুওকুফ, ও উন্নয়ন প্রকল্পের কাজে রাজ্যকে দেওয়া কেন্দ্রের বরাদ্দ বৃদ্ধির বিষয় সহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করতে পারেন বলে সূত্রের খবর। এর আগেও রাজ্যের নাম পরিবর্তনের ইস্যুতে তৃণমূল কংগ্রেসের ১২ জন সাংসদের একটি দল গিয়ে দেখা করেছিলেন মোদির সঙ্গে। আর এবার প্রধানমন্ত্রীর সঙ্গে খোদ দেখা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পরস্পর-বিরোধী অবস্থানের দুই শীর্ষ নেতার একসঙ্গে বৈঠক রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মোদি-মমতা দু’জনেই অবশ্য একাধিক বার এ কথাও বলেছেন, রাজনীতি আর উন্নয়নকে গুলিয়ে ফেলা ঠিক নয়। বরং কেন্দ্র-রাজ্য সমন্বয় রেখে চলাই যুক্তিযুক্ত। আবার একই সঙ্গে নীতি আয়োগের বৈঠকে রাজ্যের কোনও প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্তও এই মমতাই নিয়েছেন। ফলে মোদি ক্ষমতায় আসার পর থেকে কার্যত কেন্দ্র-রাজ্য তিক্ততার আবহই ছিল। সূত্র: টিওআই।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










