ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৩:৪২:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

‘দেবী’ বানানোর অনুমতি দিয়েছে কে, ক্ষোভ শীলার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:১৭ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

হুমায়ূন আহমেদের দর্শকনন্দিত উপন্যাস ’দেবী’ অবলম্বনে নির্মিত সিনেমাটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তার মেয়ে শীলা আহমেদ। এ নিয়ে সম্প্রতি ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি।

 

এরই মধ্যে দেবী সিনেমার মাধ্যমেই প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমার জন্য তথ্য মন্ত্রনালয় থেকে সরকারি অনুদানও পেয়েছেন।

 

ক্ষোভ প্রকাশ করে শীলা আহমেদ ফেসবুকে লিখেছেন, খবরের কাগজে দেখলাম ’দেবী’ ইন্ডিয়াতে মুক্তি পাচ্ছে। আমার জানতে ইচ্ছে করে, কে দেবী বানানোর অনুমতি দিয়েছে? আমরা চার ভাইবোন অনুমতি দেই নি। তাহলে কিভাবে এই সিনেমা সরকারি অনুদান পেল? কীভাবে এটা বানানো হয়ে গেল? কীভাবে এটি মুক্তি পাচ্ছে?

 

তিনি বলেন, খুব দু:খজনক হলেও এটা সত্যি যে হুমায়ুন আহমেদ এর মৃত্যুর পর তার সব কিছুর উত্তরাধিকার তার স্ত্রী আর ছেলেমেয়েরা। সমাজের বিশিষ্ট মানুষদের খুব খারাপ লাগলেও কিছু করার নেই যে আমরা চার ভাইবোনও হুমায়ূন আহমেদের সন্তান।

 

শীলা বলেন, আমরা টিভিতে যেয়ে হুমায়ূন আহমেদ, হুমায়ূন আহমেদ করছি না, ভিন্ন অনুষ্ঠানে যেয়ে হুমায়ূন আহমেদকে নিয়ে বক্তব্য দিচ্ছি না। হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী/মৃত্যুবার্ষিকী তে ফুল দিচ্ছি না দেখে ভাবার কোন কারণ নেই যে আমাদের আইনগত কোন অধিকার নেই।

 

তিনি আরো বলেন, আমাদের শতভাগ আইনগত অধিকার আছে বাবার কোন লেখা/সিনেমা/নাটক/অনুবাদ হবে কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত দেয়ার। সমাজের বিশিষ্ট মানুষেরা আপনারা যদি হুমায়ূন আহমেদ এর লেখা নিয়ে কোন নাটক সিনেমা বানান, আপনাদেরও শতভাগ দায়িত্ব আছে হুমায়ূন আহমেদের প্রত্যেক প্রাপ্তবয়স্ক উত্তরাধিকার এর অনুমতি নেয়া।

 

তিনি বলেন, যদি মনে হয় বিশিষ্ট ব্যক্তি বলে এত ঝক্কি-ঝামেলা করতে পারবেন না। নাম না জানা প্রাপ্তবয়স্ক উত্তরাধিকারদের দ্বারে দ্বারে যাওয়া আপনাদের পক্ষে সম্ভব না, তাহলে এক বিয়ে করা কোন লেখকের গল্প উপন্যাস থেকে নাটক সিনেমা বানান। সেইরকম খুঁজে পাওয়া তো খুব কঠিন কিছু না ভাই।

 

‘দেবী’ পরিচালনা করছেন আনম বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি সহ-প্রযোজক হিসেবে আছেন জয়া আহসান। আইকনিক চরিত্র মিসির আলী হয়েছেন চঞ্চল চৌধুরী। আরো অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের ও শবনম ফারিয়া।

 

জয়া আহসান প্রযোজিত দেবী ছবিটি কলকাতাতেও মুক্তি পাবে।

এই বিভাগের জনপ্রিয়