দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দিনাজপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার
দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি আজ সোমবার (১৬ মার্চ) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় প্রথম খালের খনন কার্যক্রমের মাধ্যমে দেশের ৫৪টি জেলায় একযোগে খাল খনন কর্মসূচি শুরু হলো।
প্রধানমন্ত্রী সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর অভ্যন্তরীণ ফ্লাইটে রওনা দেন। সৈয়দপুরে পৌঁছে সড়ক পথে কর্মসূচিস্থলে যান এবং নিজে কোদাল হাতে খাল খননে অংশ নেন। অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় মানুষদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় খাল খনন কার্যক্রম শুরু হলেও আগামী পাঁচ বছরে দেশের প্রায় ২০,০০০ কিলোমিটার নদী-নালা-খাল এবং জলাধার খনন ও পুনঃখনন করা হবে। এর মাধ্যমে বর্ষাকালে অতিরিক্ত পানি ধরে রাখার পাশাপাশি শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচের ব্যবস্থা নিশ্চিত করা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৭ সালের খাল খনন কর্মসূচির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই উদ্যোগটি যদি টেকসই ও আধুনিকভাবে বাস্তবায়িত হয়, তবে দেশের কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব। জিয়াউর রহমান স্থানীয় জনগণকে সরাসরি উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন।
খাল খনন কর্মসূচি শুধু কৃষি নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন সরকারী কর্মকর্তারা।
স্থানীয়রা জানাচ্ছেন, খাল খননের ফলে তাদের পানির সমস্যা অনেকাংশে সমাধান হবে এবং ভবিষ্যতে সেচ ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











