দেশের উন্নয়নের অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক স্থাপিত হলো
বাসসঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
দেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণকাজ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক অর্জিত হলো।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রূপগঞ্জের পূর্বাচল সেক্টর-৪ এ প্রকল্প এলাকায় নির্মাণকাজের উদ্বোধনী ফলক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমরা আজ ইতিহাস গড়ে পাতাল মেট্রোরেলের যুগে প্রবেশ করেছি। আওয়ামী লীগের এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এর আগে মেট্রোরেল উপহার দিয়েছি। সেটি ওপর দিয়ে যাবে। এবার মাটির নিচ দিয়ে যাবে পাতাল রেল। বাংলাদেশে এ ধরনের আয়োজন প্রথম।
শেখ হাসিনা বলেন, আমরা স্বাধীন দেশের নাগরিক, স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আমাদের স্বাধীন রাষ্ট্র দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার পর জাতির পিতা সময় পেয়েছিলেন মাত্র সাড়ে তিন বছর। একটা জাতির জন্য এই সময় কিছুই না। তিনি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। সাড়ে তিন বছরে আর কতটুকু করা যায়।’
বঙ্গবন্ধু ও স্বাধীনতার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ ঠিক করার জন্য। সেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে জাতীর পিতা এই দেশের অবকাঠামো নির্মাণ করে দিয়ে গেছেন। এর পরে হত্যা করা হলো আমার মা, ভাই, ভাইয়ের স্ত্রী, চাচাসহ পরিবারের সবাইকে।
মেট্রোরেল নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পাতাল রেল নির্মাণে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে যাতে সাধারণ মানুষের কোনো দুর্ভোগ না হয়। এতে মাটির নিচে বিদ্যুৎ লাইন, পানির লাইনে কোনো প্রভাব পড়বে না। সেইসাথে রেল লাইন নির্মাণের সময়ে রেল লাইনের ওপর বা আশপাশে কোনো স্থাপনা থাকলেও সেটা সরানোর প্রয়োজন পড়বে না।
শেখ হাসিনা বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী এগিয়ে যাচ্ছি। আমরা নির্বাচনী ইশতেহারে বলেছিলাম ঢাকাকে যানজটমুক্ত করতে আমরা মেট্রোরেল নির্মাণ করবো। আমরা সেটা করে দেখিয়েছি। এছাড়া এমআরটি লাইন ১ সহ নারায়ণগঞ্জের ওপর দিয়ে আরও দুটি লাইন করার পরিকল্পনা রয়েছে। অপর দুটি লাইন হলো এমআরটি লাইন ২ ও লাইন ৪।
তিনি বলেন, গত ১৪ বছরে এই বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। এবার বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করা হবে।
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর











