ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২৩:৪৩:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের কল্যাণে কাজ করুন: প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রী

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৫ এএম, ১০ নভেম্বর ২০২১ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আপনাদের (যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী) আপনার নিজের দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।’ 
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, যুক্তরাজ্যে প্রবাসীরা তাঁকে বিদায় জানাতে লন্ডনে তাঁর প্যালেস অব রেসিডেন্সের সামনে সমবেত হলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি কোভিড-১৯ মহামারীর অবসান তাদের সাথে অনুষ্ঠানে যোগদানের আশা ব্যক্ত করেন। 
প্রধানমন্ত্রী ফ্রান্সের রাজধানী প্যারিস যাওয়ার পথে এখানে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরের  উদ্দেশ্যে তাঁর প্যালেস অব রেসিডেন্সের ত্যাগ করেন।