দেশের নারী ক্রিকেট দলের কোচ হচ্ছেন অঞ্জু জৈন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৪৮ পিএম, ৬ মে ২০১৮ রবিবার
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হতে যাচ্ছেন ভারতের অঞ্জু জৈন। ২০১৬ সালের অক্টোবর থেকে কোচের দায়িত্ব পালন করা ইংল্যান্ড অলরাউন্ডার ডেভিড ক্যাপেলের স্থলঅভিষিক্ত হবেন অঞ্জু।
আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য নারী টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে আগে বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফর করছে বাংলাদেশ দল। পাঁচ ওয়ানডে ও তিন টি-২০ ম্যাচ সিরিজের সফর শেষ হওয়ার পরই পদত্যাগ করবেন ক্যাপেল।
অঞ্জুর চুক্তির বিষয়ে এখনো সব কিছু চুড়ান্ত হয়নি। নারী দল ২১ মে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরলেই দায়িত্ব নেবেন বলে ধারণা করা হচ্ছে। ছয় মাসের জন্য অঞ্জু জেইনকে নিয়োগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২১ মে তিনি বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন। তিনি যোগ দেবেন তার স্বদেশী দেভিকা পালশিকর ও অনুজা দালভির সঙ্গে। যারা বর্তমানে সহকারী কোচ ও ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করছেন বাংলাদেশ দলের সঙ্গে।
ইএসপিএন’কে অঞ্জু বলেন, একটা জাতীয় দলের কোচিং করানোর সুযোগ পাওয়াটা দারুন উত্তেজনাকর বিষয়। এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দলকে নারী বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনে সহায়তা করা।
তিনি বলেন, বাংলাদেশ নারী দলে অনেক মেধাবী খেলোয়াড় রয়েছে। তবে তাদের ম্যাচ খেলার সুযোগ দিতে হবে। কোচিং গ্রুপ হিসেবে আমাদের প্রাথমিক দায়িত্ব হবে তাদের দক্ষতার উন্নতি সাধন করা এবং অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে সেটা বের করে আনা।
অঞ্জু জেইন ভারতের লেভেল-বি সার্টিফিকেটধারী কোচ। এর আগে তিনি বিধর্বের মহিলা দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি ভারতের নারী ক্রিকেট দলকে ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ও ২০১৩ ওয়ানডে বিশ্বকাপে তত্ত্বাবধান করেছেন।
দ্বিতীয় কোনো ভারতীয় হিসেবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হতে যাচ্ছেন অঞ্জু জেইন। তার আগে ২০১১ ও ২০১৩ সালে দুই মেয়াদে মমতা মাবেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করেছেন।
আগামী নভেম্বরে নেদারল্যান্ডসে অনুষ্ঠিতব্য আট জাতির বাছাই পর্বের আগে দলের জন্য আয়ারল্যান্ডে ১০ দিনের সফরের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী বিশ্বকাপের বাছাইপর্বের আগে বাংলাদেশ দল ১০ দিনের সফরে আয়ারল্যান্ড যাবে।
এরপর জুলাইতে নেদারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিবে। বাংলাদেশ দলের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, উগান্ডা, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। বাছাইপর্ব থেকে দুটি দল শীর্ষ আটদলের সঙ্গে যুক্ত হবে। ২০১৬ বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ চার ম্যাচের একটিতেও জিততে পারেনি।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











