ঢাকা, শুক্রবার ০৬, নভেম্বর ২০২৬ ১৮:১২:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

দেশের বিভিন্নস্থানে মাঝারি ধরনের ভূমিকম্প

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:২১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে আজ মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা এবং ১০.৫৫ মিনিটে সিলেটে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে।


ঢাকা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বাসসকে বলেন, ঢাকা ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ২৯৩ কি.মি উত্তরে ভারতের আসামে এ ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।


একই সময়ে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে এই ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী বলেন, সকাল ১০.৫৫ মিনিটে সিলেটে একই মাত্রার ভূকম্পন অনুভূত হয়।


এ পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।