দেশের যেসব জেলায় কোভিড-১৯ আক্রান্ত সবচেয়ে বেশি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
দেশের যেসব জেলায় কোভিড-১৯ আক্রান্ত সবচেয়ে বেশি
দেশের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশের ৫২টি জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা জেলায়, ৭৬৮ জন। তাদের মধ্যে ৭৪০জনই ঢাকা মহানগরীতে শনাক্ত হয়েছেন।
এরপরেই নারায়ণগঞ্জ, সেখানে শনাক্ত হয়েছেন ২৮৯ জন।
করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ঢাকার পাশের আরেকটি জেলা গাজীপুর। শুক্রবার পর্যন্ত এখানে শনাক্ত হয়েছেন ১১৭ জন।
এরপরে নরসিংদী, এই জেলায় শনাক্ত হয়েছেন ৬৫ জন।
চট্টগ্রামে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৩৭ জন, কিশোরগঞ্জে ৩৩ জন, মুন্সিগঞ্জে ২৭ জন, মাদারীপুরে ২৩ জন, লক্ষ্মীপুরে ১৮ জন, গোপালগঞ্জে ১৭ জন ও কুমিল্লায় ১৫ জন।
গাইবান্ধায় শনাক্ত হয়েছেন ১২ জন, ব্রাক্ষণবাড়িয়া ও টাঙ্গাইলে নয়জন করে, চাঁদপুর ও দিনাজপুরে আটজন করে আর রাজবাড়ীতে শনাক্ত হয়েছেন সাতজন।
নীলফামারী ও শরীয়তপুরে ছয়জন আর মানিকগঞ্জে শনাক্ত হয়েছেন পাঁচজন।
আরও কয়েকটি জেলায় কয়েকজন করে রোগী শনাক্ত হয়েছে।
শুক্রবার পর্যন্ত যেসব জেলায় কোন রোগী শনাক্ত হয়নি, সেগুলো হলো: পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, ভোলা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি।
দেশে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১,৮৩৮ জন। মারা গেছেন মোট ৭৫ জন। মোট ৫৮ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।
বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক, মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, তারা বিভিন্ন জেলায় যে রোগীদের শনাক্ত করেছেন, তাদের অনেকেই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে সেসব স্থানে গেছেন বলে তারা দেখতে পেয়েছেন।
আইইডিসিআর-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা শুক্রবার জানান, বাংলাদেশে এ পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৬৮ শতাংশ পুরুষ এবং ৩২ শতাংশ নারী।
মোট শনাক্ত হওয়া রোগীর ৪৬ শতাংশই ঢাকার বাসিন্দা। এছাড়া ২০ শতাংশ নারায়ণগঞ্জের বাসিন্দা।
ঢাকা মহানগরীর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ মিরপুর এলাকা - প্রায় ১১ শতাংশ।
এছাড়া মোহাম্মদপুর, ওয়ারি এবং যাত্রাবাড়িতে রোগী শনাক্ত হয়েছে ৪ শতাংশ করে। উত্তরা এবং ধানমন্ডিতে ৩ শতাংশ করে।
অন্যদিকে, গাজীপুর, চট্টগ্রাম, এবং মুন্সিগঞ্জে আক্রান্তের সংখ্যাও আগের চাইতে বেড়েছে বলে জানিয়েছেন মিসেস ফ্লোরা।
এ পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২১ শতাংশের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।, ১৯ শতাংশের বয়স ৩১-৪০ বছরের মধ্যে এবং ১৫ শতাংশের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।
মিসেস ফ্লোরা বলেছেন, যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৬৮% বাড়িতে বসে চিকিৎসা নিয়েছেন। ৩২% চিকিৎসা নিয়েছেন হাসপাতালে।
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











