ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৮:২৪:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

দেশের সকল পোস্ট অফিসে ইএমটিএস সেবা চালু করা হবে : তারানা হালিম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:৫৭ পিএম, ১৭ নভেম্বর ২০১৭ শুক্রবার

পর্যায়ক্রমে দেশের সকল পোস্ট অফিসে মোবাইলের মাধ্যমে টাকা পাঠানো সেবা ইএমটিএস চালু করা হবে।


আজ সংসদে সরকারি দলের সদস্য হাবিবুর রহমানের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন।


প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ২ হাজার ৭৫০টি পোস্ট অফিসে মোবাইলের মাধ্যমে টাকা পাঠানো সেবা ইএমটিএস চালু রয়েছে। এছাড়া এজেন্টের মাধ্যমে ২৬ হাজার আউটলেটে ইএমটিএস সার্ভিস চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সব ডাকঘরে এ সেবা সম্প্রসারণ করা হবে।


সরকারি দলের সদস্য মমতাজ বেগমের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপদে দেশের ভেতরে একস্থান থেকে অন্যস্থানে টাকা পরিবহনের লক্ষ্যে ‘পোস্টাল ক্যাশ কার্ড’ নামে একটি সার্ভিস প্রবর্তন করা হয়েছে। সারাদেশে এ পর্যন্ত ১ হাজার ৩৭৪টি পোস্টাল ক্যাশকার্ড সার্ভিস পিওএস মেশিনের মাধ্যমে চালু রয়েছে।