ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৬:৫০:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ

দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আবহাওয়া অধিদপ্তর দেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়ার সম্ভাবনার সতর্কবার্তা দিয়েছে। শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিসের এই পূর্বাভাস অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।