ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৯:৪৮:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

দেশের ৬০ জেলায় করোনার হানা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ২৫ এপ্রিল ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত জেলার তালিকায় যোগ হলো আরো দুই জেলা। ৬৪টি জেলার মধ্যে করোনামুক্ত রয়েছে মাত্র চার জেলা। বাকি ৬০ জেলাতেই সংক্রমিত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসটি।

শনিবার দুপুরে প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ এপ্রিলে আমাদের তথ্য মোতাবেক নতুন আরো দুইটি জেলা করোনা সংক্রমিত হয়েছে। একটি হলো বরিশাল বিভাগের ভোলা এবং রাজশাহীর নাটোর জেলার।

তিনি আরো বলেন, দেশের ৬৪টি জেলার মধ্যে যে চার জেলায় এখনো করোনা সংক্রমিত হয়নি সেগুলো হলো সাতক্ষীরা, ঝিনাইদহ, রাঙামাটি ও খাগড়াছড়ি। এই চারটি জেলা বাদ দিয়ে সারাদেশের অন্যান্য জেলাতে করোনা সংক্রমিত হয়েছে।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৪০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৮ জনে। নতুন মারা যাওয়াদের মধ্যে পাঁচজন নারী এবং চারজন পুরুষ। মৃত্যু নয় জনের মধ্যে রয়েছে ঢাকায় তিন জন, নারায়ণগঞ্জে দুইজন, টাঙ্গাইলে একজন, মাদারীপুরে একজন, ময়মনসিংহে একজন, জয়পুরহাটে দুই জন। বয়স বিশ্লেষণের ক্ষেত্রে দেখা যায়, ৭০ বছরের ঊর্ধ্বে  সাত জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যেই এক জন, ৬০ বছরের ঊর্ধ্বে একজন।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৩৩৭ জনের। মৃতদের মধ্যে তিনজন ঢাকার মধ্যে।

-জেডসি