দেশে আরও ১৮২ করোনা রোগী শনাক্ত, মৃত ৫
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার
দেশে আরও ১৮২ করোনা রোগী শনাক্ত, মৃত ৫
দেশে করোনাভাইরাস সংক্রমণে একদিনে সর্বাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৮২ জন। এই রোগে নতুন করে মারা গেছেন আরও ৫ জন।
আজ রোববার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮২ জন আক্রান্ত হয়েছে। মোট সংক্রমিত হলো ৮০৩। করোনায় মৃত্যু বরণ করেছে গত ২৪ ঘণ্টায় ৫ জন। মোট মৃত্যু হয়েছে ৩৯ জনের।’
তিনি আরও বলেন, ‘আমাদের ৩ জন রোগী ইতিমধ্যে সেরে উঠেছেন। মোট সেরে উঠেছেন ৪২ জন।’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘ইতিমধ্যেই কমিউনিটি সংক্রমণ হয়ে গেছে। এটি ছড়িয়ে পড়া বন্ধ করতে সবচেয়ে বড় অস্ত্র হলো ঘরে থাকা, ঘরে থাকা এবং ঘরে থাকা।’
তিনি বলেন, ‘আপনারা জানেন, নারায়ণগঞ্জ, মিরপুর, বাসাবো এবং আরও কয়েকটি এলাকা বেশি সংত্রমিত হয়েছে। আমি গতকাল সমন্ত বাংলাদেশের ডিরেক্টরদের সাথে কথা বলেছি, দেখা গেছে জেলাতে যেখানে সংক্রমিত হয়েছে, যেই ব্যক্তিগুলো সংক্রমিত করেছে তারা তারা সব ঢাকা থেকে গেছে এবং নারায়ণগঞ্জ থেকে গেছে। এ বিষয়ে আমাদেরকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। লকডাউনটা আরও জোরদার করতে হবে। বিশেষ করে এই এলাকাগুলোর।’
গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৫৭০ জনের। গতকাল পরীক্ষা হয় ১৩৪০ জনের।
এর আগে রোববার করোনাভাইরাসে একদিনেই আক্রান্ত হয়েছিল ১৩৯ জন, মৃত্যু হয় ৪ জনের। তার আগের দিন শনাক্ত হয় ৫৮ জন। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











