ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৩:৫৪:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

দেশে করোনাভাইরাস ঠেকাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতি নভেল করোনাভাইরাস বাংলাদেশে যেন প্রবেশ করতে না পারে, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (০৩ জানুয়ারি) নিজ কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের পর প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মন্ত্রী ও ব্যক্তিদের নিয়ে আলাদা বৈঠক করেন। সেখানে তিনি এই নির্দেশ দেন।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের এই ব্যাপারে ব্রিফ করেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকের পরে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে আলাদা বসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে এই ভাইরাস বিস্তার ঠেকাতে নেয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয় যেভাবেই হোক করোনাভাইরাস বাংলাদেশে প্রবেশের সবধরনের সুযোগ বন্ধ করতে হবে। চীন থেকে যারা বাংলাদেশে প্রবেশ করবে, তাদেরকে টানা ১৪ দিন বিশেষ ব্যবস্থায় তত্ত্বাবধানে রাখতে হবে। ইতিমধ্যে, যে ৩১৬ জনকে বিমানে করে আনা হয়েছে, তাদেরকে সার্বিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে, তা অব্যাহত রাখতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই বৈঠকে উপস্থিত ছিলেন- ভাইরাস বিশেষজ্ঞ প্রফেসর আব্দুল্লাহ। তিনি এই সময় বলেন, এর আগে যেসব ভাইরাসের উদ্ভব ঘটেছিল, সেগুলো সেভাবে এত দ্রুত ছড়িয়ে পড়েনি। যতটা করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে।

সচিব বলেন, চীন বা বিভিন্ন দেশ থেকে যে নাগরিক আমাদের দেশে আসছে, তাদেরকে সে দেশে সর্বোচ্চ পরীক্ষা-নিরীক্ষা করেই পাঠানো হচ্ছে। এরপরেও আমরা এখানে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে তাদেরকে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করছি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশে বিভিন্ন বড় বড় প্রকল্পে চাইনিজ যেসব নাগরিক কর্মরত আছে, তাদের মধ্যে যারা গত ১৮ তারিখের পরে বাংলাদেশে প্রবেশ করেছে, তাদেরকে আমরা বিশেষ তদারকিতে রেখেছি।

চীনের সঙ্গে সব ধরনের ফ্লাইট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ইতিমধ্যে এসব ফ্লাইটে ১২ থেকে ১৫ জন লোকের বেশি যাত্রী হচ্ছে না, ফলে এটা এমনিতেই বন্ধ করে দেবে হয়তো বিমান কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৩৬১ জনে দাঁড়িয়েছে। এছাড়া অন্তত ১৭ হাজার ২০০ জন আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের আশঙ্কায় পর্যবেক্ষণে রয়েছেন দেড় লাখেরও বেশি মানুষ।চীনের বাইরে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির বয়স ৪৪। সম্প্রতি তিনি উহান থেকে ফিরেছেন।

-জেডসি