দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০২ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার
দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজন মারা গেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই নিয়ে এই ভাইরাসে দেশে দু‘জনের মৃত্যু হলো। এছাড়া আজ আরও চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করেছে আইইডিসিআর।
আজ শনিবার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
জাহেদ মালিক বলেন, ‘করোনায় বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট দুজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হলো।’
তিনি আরও বলেন, ‘আজ আরও চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করেছে আইইডিসিআর। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জন।’
এ ছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৫০ জন এবং হোম কোয়ারেন্টিনে ১৪ হাজার আছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মার্চের শুরু থেকে যারা বিদেশ থেকে এসেছেন, আত্মগোপনে থাকলেও তাদের কোয়ারেন্টিনে রাখা হবে।’
করোনার চিকিৎসায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট প্রস্তুত করা হচ্ছে বলেও জানান জাহিদ মালেক। তিনি আরও বলেন, ১০০ নতুন আইসিইউ স্থাপন করা হবে শিগগিরই। পর্যায়ক্রমে আরও ৪০০ আইসিইউ স্থাপন করা হবে।
প্রশিক্ষণের জন্য চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নার্সদের দেশে আনা হবে বলেও ব্রিফিংয়ে জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় বিয়েশাদিসহ ধর্মীয় ও সামাজিক জমায়েত বন্ধ রাখার আহ্বান জানান জাহিদ মালেক।
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%




