দেশে করোনায় শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি।
দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৯ শতাংশ। আজ শনাক্ত বেড়েছে দশমিক ০৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানা গেছে, আজ ১৯ হাজার ১৮৪ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২৭৬ জন। গতকাল ২০ হাজার ৭৭৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৮৯ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ২ লাখ ৬২ হাজার ১০৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ২৫৭ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ২৮ শতাংশ।
অধিদপ্তর জানায়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৬ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ১ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৫ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ৫ জন ও নারী ১ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৩৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১১ হাজার ৯৪০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭৫ জন। শনাক্তের হার ১ দশমিক ৪৬ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ৪৩ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। গতকাল মারা গিয়েছিল ১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও খুলনা বিভাগে ২ জন করে এবং রাজশাহী ও সিলেট বিভাগে ১ জন মারা গেছেন। তবে আজ ঢাকা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৪০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৬৯ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ১৮০ জন।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা



