ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৭:৩২:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

দেশে করোনা আক্রান্ত রোগী ১০ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২১ পিএম, ৪ মে ২০২০ সোমবার

দেশে করোনা আক্রান্ত রোগী ১০ হাজার ছাড়াল

দেশে করোনা আক্রান্ত রোগী ১০ হাজার ছাড়াল

দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার আটান্নতম দিনে এসে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দশ হাজার ছাড়ালো। নতুন করে শনাক্ত হয়েছে ৬৮৮ জন এবং মারা গেছে ৫ জন। সুস্থ হয়েছে ১৪৭ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক শনাক্ত হওয়া রোগী। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০,১৪৩ জন।

গত চব্বিশ ঘণ্টায় মারা গেছেন গেছেন ৫ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৮২ জন। চব্বিশ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ১৪৭ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ১২০৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২৬০ জনের, মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭, ৬৯৪ জনের।

মোট ৩৩টি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করা হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।