দেশে প্রথমবার নার্সদের জন্য পিএইচডি কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২২ পিএম, ৩১ আগস্ট ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশে প্রথমবারের মতো নার্সদের জন্য একটি পূর্ণাঙ্গ পিএইচডি প্রোগ্রাম চালু হচ্ছে, যা দেশের উচ্চমানের নার্সিং শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠায় মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এই কাজ বাস্তবায়নে অনুদান দিয়েছে কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া আন্তর্জাতিক করপোরেশন এজেন্সি (কোইকা) এই সহায়তা দিচ্ছে।
রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ সরকার এবং দক্ষিণ কোরিয়া সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সির অনুবাদ চুক্তি সই হয়। আগারগাঁও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এডুকেশন অ্যান্ড রিসার্চ ক্যাপাসিটি বিল্ডিং অব ন্যাচনাল অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় অনুদানের চুক্তি সই হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি’র অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে কোইকার কান্ট্রি ডিরেক্টর জিহোন কিম যৌথভাবে প্রকল্পের চুক্তিতে সই করেন।
এই প্রকল্পের অনুদান ৫ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করবে।
এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, উন্নত নার্সিং শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা, ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবা খাতে দক্ষ নার্সিং ফ্যাকাল্টি তৈরি করা।
এর ফলে দেশে নার্সিং শিক্ষা ও গবেষণায় নতুন অধ্যায় শুরু হবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রকল্প এবং নার্সদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি হবে, যা নারীশক্তি উন্নয়নের জন্য বড় অগ্রগতি নিয়ে আসবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










